শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ইরানের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৮, ২৩:০১আপডেট : ১৬ জুন ২০১৮, ০০:৩৭

শেষ মুহূর্তের গোলে মরক্কোর হতাশা, ইরানের উল্লাস আরও একটি উত্তেজনাকর ম্যাচ দেখলো বিশ্ব। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে মরক্কোর বিপক্ষে ১-০ ব্যবধানের নাটকীয় জয় পেয়েছে ইরান। মরক্কোর হারের দুঃখটা বেশি করে পুড়াচ্ছে গোলটি আত্মঘাতী হয়েছে বলে।

নির্ধারিত সময় শেষ হওয়ার পর ৬ মিনিটের ইনজুরি টাইম চলছিল তখন। রাশিয়া বিশ্বকাপ প্রথম গোলহীন ম্যাচের দিকেই এগোচ্ছিল, কিন্তু মরক্কোর স্ট্রাইকার আজিজ বাহাদৌজ হেড করে নিজেদের জালে বল জড়িয়ে দিলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইরান। এহসান হাজসাফির নেওয়া ফ্রি কিক ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আজিজ বাহাদৌজ।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দাপট দেখিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। গত আসরের মূল পর্বেও ছিল এশিয়ার দেশটি। গ্রুপ পর্বে আর্জেন্টিনার মতো দলের ঘাম ঝরিয়ে ছেড়েছিল তারা। মরক্কোর বিপক্ষে তাই তারাই এগিয়ে ছিল। শুরুর বাঁশি বাজার পর থেকে সেটার প্রমাণই পাওয়া গেছে ইরানের পারফরম্যান্সে। মরক্কোর রক্ষণে আক্রমণের ঢেউ তুললেও ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি এশিয়ার দেশটি।

প্রথমার্ধে সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল ইরান ৪৩তম মিনিটে। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদির বীরত্বে সুযোগটা কাজে লাগাতে পারেনি। আলিরেজা জাহানবকশ ওয়ান টু ওয়ানেও পারেননি বল জালে জড়াতে। মুনিরের পায়ে লেগে ফিরে আসা বল ইরানের আরেক খেলোয়াড় গোলমুখে শট করলেও এবার ‘ফিস্ট’ করে প্রতিহত করেন মরক্কান গোলররক্ষক। দ্বিতীয়ার্ধেও কয়েকটি ভালো সুযোগ নষ্ট করেছে ইরান।

রক্ষণ ঠিক রেখে মরক্কোও আক্রমণে উঠেছে। কিন্তু ইরানের মতো তাদেরও ছিল ফিনিশারের অভাব। ডি বক্সের সামনে এসে খেই হারিয়ে ফেলেছে আফ্রিকার দেশটির ফরোয়ার্ডরা। মিডফিল্ডার হাকিম জেক বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আলোর মুখ দেখেননি।

জেনিট সেন্ট পিটার্সবার্গের ৯০ মিনিট থাকে তাই গোলশূন্যভাবে। ফাউল ও চোটের কারণে মাঠে অনেকটা সময় খেলা বন্ধ থাকায় ইনজুরি টাইম দেওয়া হয় ৬ মিনিট। ওই সময়ের পঞ্চম মিনিটেই ইরান জয়ের উল্লাসে মাতে মরক্কোর আত্মঘাতী গোলে।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান