ক্রোয়েশিয়াকে আর্জেন্টাইনদের ধন্যবাদ বার্তা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ১৯:১৪আপডেট : ২৭ জুন ২০১৮, ১৯:১৭

আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয়ে লাভ হয়েছে আর্জেন্টিনারও খাদের কিনারা থেকে ফিরে এসেছে আর্জেন্টিনা। জটিল সমীকরণ মিলিয়ে বিশ্বকাপে টিকে আছে তারা। আর এই সমীকরণ মেলানোর পথে ‘সাহায্য’ করা ক্রোয়েশিয়াকে আর্জেন্টাইনদের ধন্যবাদের বৃষ্টিতে ভেজানোর কথা জানিয়েছেন দেশটির কিংবদন্তি ডেভর সুকার।

সাবেক এই তারকা এখন ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের (এইচএনএস) সভাপতির দায়িত্বে আছেন। মঙ্গলবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর থেকে লাতিন দেশটির মানুষের কৃতজ্ঞতা জানানো বার্তা পাচ্ছেন তিনি।

টানা তিন জয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পৌঁছেছে ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়ে শুধু তারা চ্যাম্পিয়নই হয়নি, আর্জেন্টিনার বিশ্বকাপে টিকে থাকাটাও নিশ্চিত হয়েছে। আইসল্যান্ডকে হারিয়ে দেওয়ায় নাইজেরিয়ার বিপক্ষে জয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে লিওনেল মেসিরা। তাই ক্রোয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অনেক আর্জেন্টাইন।

ক্রোয়েশিয়ার জার্সিতে ৬৯ ম্যাচে ৪৫ গোল করা সুকার বলেছেন, ‘একমাত্র উরুগুয়ে ও আমাদেরই ৯ পয়েন্ট। আমরা দেখিয়েছি আমরা কোনও হিসাবের মধ্যে যায়নি, যাতে ক্রোয়েশিয়ার উন্নতির ছাপ স্পষ্ট হয়েছে। বিশ্বের সব জায়গায় থেকে আমি ধন্যবাদের বার্তা পাচ্ছি, বিশেষ করে আর্জেন্টিনা থেকে।’

ডিয়েগো ম্যারাডোনার কাছ থেকেও কোনও বার্তা পেয়েছেন কিনা, এমন প্রশ্নে ক্রোয়েট ফুটবলের বড় কর্তা বলেছেন, ‘ম্যারাডোনার কাছ থেকে? আমি কারও নাম বলতে চাই না। তবে অনেক আর্জেন্টাইন আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেছেন, আমাদের ওপর বিশ্বাস ছিল।’

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তুলনামূলক সহজ প্রতিপক্ষই পেয়েছে ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ডেনমার্কের। আর ‘ডি’ গ্রুপ থেকে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনা খেলবে ফ্রান্সের বিপক্ষে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী