প্রথমার্ধে জার্মানিকে আটকে দিলো দক্ষিণ কোরিয়া

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ২৭ জুন ২০১৮, ২১:১৮

প্রথমার্ধে নয়ারকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে শেষ ষোলো নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হবে জার্মানিকে- এই সহজ হিসেব নিয়ে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি দুই দল। কিন্তু প্রথম ৪৫ মিনিটে আশা জাগানোর মতো কিছু করতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। কাজান অ্যারেনায় প্রথমার্ধ শেষে গোলের দেখা পায়নি কোনও দল। ১৯৮৬ সালের পর প্রথমবার গ্রুপ পর্বের সব ম্যাচে প্রথমার্ধে লিড নিতে পারেনি জার্মানরা।

প্রথমার্ধে সুযোগ তৈরি করায় পিছিয়ে ছিল জার্মানরা। দক্ষিণ কোরিয়ার গোছালো রক্ষণভাগের সঙ্গে পেরে ওঠেনি তারা। ১১ মিনিটে ডান দিকে বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক পেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। টনি ক্রুসের বাঁকানো কিক প্রতিহত করে প্রতিপক্ষের ডিফেন্ডাররা।

১৯ মিনিটে জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ারের কঠিন পরীক্ষা নেয় দক্ষিণ কোরিয়া। জুংয়ের ফ্রি কিক থেকে সন হিউং-মিনের শট কোনোভাবে পাঞ্চ করে ঠেকান গত বিশ্বকাপের গোল্ডেন গ্লোভ জয়ী। ৫ মিনিট পর দ্বিতীয় সুযোগ পায় কোরিয়ানরা। গোলমুখের সামনে থেকে সনের শট এবার গোলবারের পাশ দিয়ে চলে যায়।

৩৯ মিনিটে জার্মানির চেষ্টা আবার রুখে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক। কর্নার থেকে বল পায়ে পেয়ে হামেলস লক্ষ্যে শট নেন, সেটা ঠেকান চো হিউন-উ। বিরতির দুই মিনিট আগে টিমো বার্নারের শট পোস্টে আঘাত করে লক্ষ্যভ্রষ্ট হয়।

৫টি পরিবর্তন নিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে জার্মানি। একাদশে ফিরেছেন মেসুত ওজিল, সামি খেদিরা, ম্যাট হামেলস, লিওন গোরেৎকা ও নিকলাস সুলে। থোমাস ম্যুলার, হুলেন ড্র্যাক্সলার, রুদিগার ও রুদির জায়গা হয় বেঞ্চে; জেরোমে বোয়াটেং ছিলেন নিষিদ্ধ।

ইকাতেরিনবার্গে গ্রুপের আরেক ম্যাচে সুইডেন ও মেক্সিকোও গোলের দেখা পায়নি। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে মেক্সিকো। আর ৩ পয়েন্ট নিয়ে দুই ও তিন নম্বরে জার্মানি ও সুইডেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী