সিলভা জানালেন ব্রাজিলের সাফল্যের মূলমন্ত্র

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৮, ১১:১০আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:৩৪

গোল করার পর সিলভার উদযাপন

ব্রাজিলের ২-০ গোলের জয় খুব সহজে আসেনি। প্রতিপক্ষ সার্বিয়া একের পর এক আক্রমণে গেছে। তারপরও প্রাণোচ্ছল ছিলেন সেলেসাও খেলোয়াড়রা। ডিফেন্ডার থিয়াগো সিলভার মতে, ব্রাজিলের এই মনোভাবের কারণ তারা জানে ‘কীভাবে ভুগতে হয়’।

বুধবার মস্কোতে পাউলিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর দলের দ্বিতীয় গোল করেন সিলভা। এতে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা শেষ ষোলোতে উঠেছে। জয়টা যে খুব সহজে আসবে না জানতেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘কয়েকটি মুহূর্তে আমাদের সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল প্রতিপক্ষের আক্রমণের মধ্যে পড়ার মুহূর্তে কীভাবে ভুগতে হয় আমরা জানতাম।’

সিলভা জানালেন ব্রাজিলের এই সাফল্যের মন্ত্র, ‘এটা বিশ্বকাপের একটা ম্যাচ। অন্য দলেরও গুণ আছে। কিন্তু জানতে হবে কীভাবে ভুগতে হয়।’

ফিলিপে কৌতিনিয়োর দারুণ পাস থেকে বুটের টোকায় গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল জড়ান পাউলিনিয়ো। পুরো ক্যারিয়ারে অনেক সমালোচিত হলেও দলের জন্য এভাবে অবদান রাখতে চান বার্সেলোনার মিডফিল্ডার, ‘আমি অনেক সময় ধরে আত্মবিশ্বাসী। আমার চীনে যাওয়া প্রশ্নবিদ্ধ ছিল। বার্সেলোনাতে যাওয়ার পর আবারও। কিন্তু এখানেও আমি একই কাজ করব, আমার সতীর্থদের সহায়তা করে যাওয়া। প্রত্যেকে জানে আমি কেমন।’ গোল ডটকম

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের