বিশ্বকাপের শেষ ষোলোতে কে কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৮, ১১:২২আপডেট : ২৯ জুন ২০১৮, ১৪:১৬

বিশ্বকাপের শেষ ষোলোতে কে কার মুখোমুখি শেষ হয়েছে গ্রুপ পর্বের খেলা। রাশিয়া বিশ্বকাপ পেয়েছে নকআউটে জায়গা পাওয়া ১৬ দল। তাদের নিয়েই এবার শুরু হবে শেষ ষোলোর লড়াই। এই লড়াইয়ে কে কার মুখোমুখি হচ্ছে, দেখে নেওয়া যাক—

গ্রুপ পর্বে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতে বিশ্বকাপে টিকে গেছে তারা ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে। শেষ ষোলোতেই তাই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি লিওনেল মেসিরা। আগামীকাল (৩০ জুন) ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়েই শুরু হচ্ছে শেষ ষোলো।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান অ্যারেনায় মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। মেসির সঙ্গে একই দিনে নকআউট পর্ব শুরু করবেন ক্রিস্তিয়ানো রোনালদো। শনিবার দিবাগত রাত ১২টায় ফিস্ট স্টেডিয়ামে রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ লুই সুয়ারেসের উরুগুয়ে।

ব্রাজিল শেষ ষোলোর মিশনে নামবে ২ জুলাই। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে নাম লেখানো সেলেসাওরা ওই দিন রাত ৮টায় সামারা অ্যারেনায় মুখোমুখি হবে মেক্সিকোর।

শেষ ষোলোর সূচি:

তারিখ

ম্যাচ

বাংলাদেশ সময়

ভেন্যু

৩০ জুন

আর্জেন্টিনা-ফ্রান্স

রাত ৮টা

কাজান অ্যারেনা

৩০ জুন

উরুগুয়ে-পর্তুগাল

রাত ১২টা

ফিস্ট স্টেডিয়াম

১ জুলাই

স্পেন-রাশিয়া

রাত ৮টা

লুঝনিকি স্টেডিয়াম

১ জুলাই

ক্রোয়েশিয়া-ডেনমার্ক

রাত ১২টা

নিঝনি নোভগোরদ

২ জুলাই

ব্রাজিল-মেক্সিকো

রাত ৮টা

সামারা অ্যারেনা

২ জুলাই

বেলজিয়াম-জাপান

রাত ১২টা

রোস্তভ অ্যারেনা

৩ জুলাই

সুইডেন-সুইজারল্যান্ড

রাত ৮টা

সেন্ট পিটার্সবার্গ

৩ জুলাই

কলম্বিয়া-ইংল্যান্ড

রাত ১২টা

স্পার্তাক স্টেডিয়াম

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা