জার্মানিতে ‘বড় পরিবর্তনের’ ডাক কোচ ল্যোভের

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৩:২১আপডেট : ২৯ জুন ২০১৮, ১৪:২৬

ইওয়াখিম ল্যোভ

ইওয়াখিম ল্যোভতার ভবিষ্যৎই এখন অনিশ্চিত। জার্মানির কোচ হিসেবে থাকবেন কিনা, ইওয়াখিম ল্যোভ নিশ্চিত নন। তবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর দলে পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করছেন ৫৮ বছর বয়সী এই কোচ।

বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে রাশিয়ার আসরে নেমেছিল জার্মানি। স্বপ্ন ছিল শিরোপা ধরে রাখার। অথচ গ্রুপ পর্বের বাধাই পেরোতে পারেনি জার্মানরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ‘এফ’ গ্রুপের তলানিতে থেকে। যাতে ১৯৩৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মানি।

কঠিন এই ধাক্কার পর কোচের চেয়ার ধরে রাখবেন কিনা, এ ব্যাপারে নিশ্চিত নন ল্যোভ। বিশ্বকাপের আগেই ২০২২ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো এই কোচ অবশ্য দলে ‘বড় পরিবর্তনের’ ডাক দিয়েছেন। বিশ্বকাপ জয়ী কোচের বক্তব্য, ‘এরকম পরিস্থিতিতে আমরা পড়েছিলাম ২০০৪ সালে, যখন দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। গত ১৪ বছরে আমরা শুধু ভালোই খেলেছি, বিশ্বচ্যাম্পিয়নও হয়েছি।’

২০০৪ সালের ধাক্কা কাটিয়ে ওঠার মতো আরেকটি বড় পরিবর্তনের ডাক ল্যোভের, ‘এখন আমরা (বিশ্বকাপ থেকে) বিদায় নিয়েছি, যা ভীষণ হতাশার। আমাদের অবশ্যই এখন সঠিক পদক্ষেপের মাধ্যমে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের পরিবর্তন দরকার, বড় পরিবর্তন।’

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই জার্মানিকে খুঁজে পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলের হারের লজ্জার আগে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচেও নিষ্প্রভ জার্মানরা হেরেছিল ১-০ ব্যবধানে। এই ব্যর্থতার কারণ কী? ২০০৬ সাল থেকে জার্মানির কোচ হিসেবে কাজ করা ল্যোভ এখনই কিছু বলতে চাইছেন না, ‘এই ব্যাপারে কথা বলাটা এখনই ঠিক হবে না। অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলব। তবে আমাদের ব্যর্থতা একটি কারণে কিংবা একটা বিষয়ে হয়নি।’ সঙ্গে যোগ করেছেন, ‘অনেক কারণ আছে, আর আমার দায়িত্ব সেগুলো খুঁজে বের করা।’ গোল ডটকম

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’