আর্জেন্টিনার পেনাল্টি অনুশীলন

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৭:৩৫আপডেট : ২৯ জুন ২০১৮, ১৮:৪৫

চলছে আর্জেন্টিনার পেনাল্টি অনুশীলন

নকআউট পর্বের ম্যাচ, নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও খেলা ড্র থাকলে ফল নিষ্পত্তি হবে টাইব্রেকারে। শেষ ষোলোর ম্যাচে নামার আগে সেদিকেই নজর দিচ্ছে আর্জেন্টিনা। শনিবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে শেষ অনুশীলনে পেনাল্টির দিকেই বেশি মনোযোগ দিয়েছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল আর্জেন্টিনা। নাইজেরিয়ার বিপক্ষে হারলেই বিদায়ঘণ্টা বেজে যেত লিওনেল মেসিদের। তবে ‘সুপার ঈগলদের’ ২-১ গোলে হারিয়ে এবং ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ফল পক্ষে আসায় ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে লাতিন আমেরিকা দেশটি। গ্রুপ থেকে দ্বিতীয় হওয়ায় শেষ ষোলোতে তাদের পড়তে হচ্ছে ফ্রান্সের সামনে।

কাজানের ম্যাচের আগে শেষ অনুশীলনে আর্জেন্টিনা বাড়তি গুরুত্ব দিয়েছে পেনাল্টি কিকে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও দেখা গেছে, তিন গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো ও নাহুয়েল গুসমান নিজেদের ঝালিয়ে নিয়েছেন স্পটকিকে। অন্যদিকে খেলোয়াড়রাও তাদের পেনাল্টি অনুশীলন সেরে নিয়েছেন।

ফ্রান্সের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে মেসিরা। একঝাঁক তারকা খেলোয়াড় নিয়ে গড়া ‘লে ব্লুজ’-এর আক্রমণভাগে রয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও অলিভের জিরু। গোলরক্ষকের সামনে এমনিতেই বড় চ্যালেঞ্জ। এর ওপর আবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ ড্র থাকলে ফল নিষ্পত্তির জন্য খেলা গড়াবে টাইব্রেকারে। তাই আর্জেন্টিনার অনুশীলনে তিন গোলরক্ষকের সঙ্গে স্পটকিকে নিজেদের ঝালিয়ে নিয়েছেন খেলোয়াড়রা।

আর্জেন্টিনা গত বিশ্বকাপের সেমিফাইনাল জিতেছিল টাইব্রেকারে। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকায় টাইব্রেকারে আলবিসেলেস্তেরা পেয়েছিল ৪-২ গোলের জয়। ওই ম্যাচে দুটি পেনাল্টি ঠেকানো সের্হিয়ো রোমেরো এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন চোটের কারণে। পরীক্ষিত গোলরক্ষক না থাকায় টাইব্রেকার নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আর্জেন্টিনার।

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম