উরুগুয়ে-পর্তুগালের লড়াইয়ে উত্তেজনার আভাস

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৮:৫১আপডেট : ৩০ জুন ২০১৮, ১৮:৫১

উরুগুয়ের আক্রমণভাগে বড় আস্থা হয়ে উঠেছেন সুয়ারেস একপাশে ক্রিস্তিয়ানো রোনালদো, আরেক পাশে লুই সুয়ারেস ও এদিনসন কাভানি। আক্রমণভাগে ‘ভয়ঙ্কর অস্ত্রের’ ঝনঝনানি নিয়ে সোচিতে রাত ১২টায় মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উরুগুয়ে। সমৃদ্ধ দুই দলের ডাগআউটও, যেখানে আছেন ফের্নান্দো সান্তোস ও অস্কার তাবারেস। উত্তেজনায় ঠাঁসা এক লড়াইয়ের আভাস দিয়ে শেষ ষোলোতে নামছে দুই দল।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল মাছরাঙা, নাগরিক, সনি টেন ২ ও টেন ৩ তে।

আন্তর্জাতিক ফুটবলে উরুগুয়ে ও পর্তুগালের সাক্ষাৎ একেবারেই হাতে গোনা। এনিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে তাদের, ১৯৭২ সালে মারাকানা স্টেডিয়ামে ১-১ গোলের ড্রর পর প্রথমবার। কিন্তু বিশ্বকাপে এবারই প্রথম। একটি করে ড্র ও জয়ে দ্বৈরথে এগিয়ে পর্তুগিজরা।

এই বিশ্বকাপে দলগত পারফরম্যান্সে অন্যতম সফল উরুগুয়ে। গ্রুপের সবগুলো ম্যাচ জিতে তারা হয়েছে সেরা। প্রতিপক্ষের জালে ৫ গোল দিয়েছে, খায়নি একটিও। পুরো ফর্মে আছেন সুয়ারেস, বার্সেলোনা ফরোয়ার্ড সৌদি আরব ও রাশিয়ার বিপক্ষে টানা গোল করেছেন। কাভানিও পেয়েছেন গোলের দেখা, স্বাগতিকরা রাশিয়ার জালে ৯০ মিনিটে করেছেন লক্ষ্যভেদ। ১৯৩০ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপে প্রথম চার ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে উরুগুয়ে। পর্তুগিজদের হারালে একটি পরিসংখ্যান স্বস্তিতেই রাখবে তাদের, প্রথম বিশ্বকাপের ওই আসরে তো শিরোপা উঠেছিল তাদের হাতেই।

তাছাড়া নকআউটে দারুণ স্মৃতি আছে সুয়ারেসের। বিশ্বকাপ ক্যারিয়ারে তার একমাত্র শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুটি গোল করেছিলেন তিনি ২০১০ সালে। এই অভিজ্ঞতা নিশ্চিতভাবে প্রতিপক্ষের প্রাণভোমরা রোনালদোর চেয়ে এগিয়ে রাখবে তাকে। বিশ্বমঞ্চের নকআউটে কখনও গোল পাননি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড- ৪২৪ মিনিটের গোলখরা। অবশ্য সোচির এই ফিশৎ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে গ্রুপের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে বাস্তিয়ান শোয়েনস্টেইগারের (৩৮) পাশে বসবেন তিনি।

নকআউটে প্রথম গোলের দেখা পেতে মরিয়া রোনালদো প্রথম দুই ম্যাচে ৪ গোল করা রোনালদোকে কেন্দ্র করে যে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে না সেটা নিশ্চিত করেছেন কোচ সান্তোস, ‘এটা একটা দল, সেই হিসেবে খেলতে হবে। রোনালদো যদি একা খেলত, তাহলে আমরা হেরে যেতাম। একটি দল হিসেবে আমাদের শক্তিশালী থাকতে হবে, ঠিক যেমন উরুগুয়ে দল।’

গ্রিসকে ২০১২ সালের ইউরো কোয়ার্টার ফাইনাল ও ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে নেওয়া সান্তোস পর্তুগালেও দারুণ। দুই বছর আগে ইউরোপ সেরা করেছেন পর্তুগালকে, এবার বিশ্বমঞ্চেও নিয়ে এসেছেন শেষ ষোলোতে। অন্যদিকে ২০১১ সালে উরুগুয়েকে কোপা আমেরিকা জেতানোর পর টানা তৃতীয়বার বিশ্বকাপে। দলের খেলোয়াড়দের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবার ইতিবাচক, যেটা চিন্তিত করছে সান্তোসকে, ‘অস্কার তাবারেস দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনের কোচ। দলের খেলোয়াড়দের সঙ্গে তার দারুণ সম্পর্ক।’

দুই অভিজ্ঞ কোচের লড়াই হবে তাই ডাগআউটে। একই সঙ্গে দুই দলের আক্রমণভাগও প্রমাণ দেবে তাদের সামর্থ্যের। দিতেই হবে, কারণ এদিন থেমে যাবে এক দলের পথচলা। এই তেতো স্বাদ পেতে চাইবে না কেউ। তাই লড়াইটা হবে সেরাটা দিয়ে, যেটা পরিণত হবে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান