স্পেনের খেলার ধরন রাশিয়ার কাছে ‘স্পষ্ট’!

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৮, ১৯:৩৫আপডেট : ৩০ জুন ২০১৮, ১৯:৩৫

স্পেনকে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া টানা দুটি ম্যাচ জেতার পর উরুগুয়ের কাছে গ্রুপসেরার লড়াইয়ে হেরে রাশিয়া শেষ ষোলোতে পাচ্ছে ‘ফেভারিট’ স্পেনকে। শক্তিমত্তায় সাবেক চ্যাম্পিয়নদের চেয়ে পিছিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না স্বাগতিকরা। স্পেনকে নিয়ে রীতিমতো ‘গবেষণা’ করেছেন রুশ কোচ স্তানিস্লাভ চেরচেশোভ।

আগামী সোমবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে স্পেন ও রাশিয়ার শেষ ষোলোর লড়াই। তাদের লড়াইয়ের স্মৃতি এখনও পুরানো হয়নি। গত নভেম্বরে একটি প্রীতি ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়নদের ৩-৩ গোলে রুখে দেয় রাশিয়া।

স্পেনের ওই দল আর এই দলে এসেছে পরিবর্তন। বিশ্বকাপ শুরুর আগে বরখাস্ত হয়েছেন কোচ হোর্হে লোপেতেগি। তার জায়গায় বসেছেন ফের্নান্দো হিয়েরো। নতুন কোচের অধীনে তিন ম্যাচ খেলে অজেয় স্প্যানিশরা।

তবে দুই ভিন্ন কোচের প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তায় নেই চেরচেশোভ। রাশিয়ার কোচ আত্মবিশ্বাসী, ‘স্পেনের খেলা (ধরন) আমাদের কাছে স্পষ্ট। এটা মোকাবিলার উপায় খুব কঠিন কিন্তু আমরা চেষ্টা করব। আমরা হুলেন লোপেতেগির দলের বিপক্ষে খেলেছি। এখন আমরা ফের্নান্দো হিয়েরোর অধীনে বেশ পরিবর্তন দেখছি।’

লোপেতেগি ও হিয়েরোর দলের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন চেরচেশোভ, ‘আমি বিস্তারিত বলতে যাচ্ছি না কিন্তু দলটি ভিন্নভাবে খেলে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের