পাভার্ডের দুর্দান্ত গোলে ফ্রান্সের সমতা

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৮, ২১:১৯আপডেট : ৩০ জুন ২০১৮, ২১:৩৫

গোল করে পাভার্ডের উদযাপন গোল পাল্টা গোলে দারুণ উত্তেজনা ছড়াচ্ছে ফ্রান্স ও আর্জেন্টিনার শেষ ষোলোর লড়াই। প্রথমার্ধে আন্তোয়ান গ্রিয়েজমানের গোলে এগিয়ে যায় ফ্রান্স। বিরতির আগে আনহেল দি মারিয়ার গোলে আর্জেন্টিনা ফেরায় সমতা। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যাব্রিয়েল মেরকাদোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পাভার্ডের দুর্দান্ত গোলে এবার সমতা ফিরিয়েছে ফ্রান্স।

শুরু থেকে ফ্রান্স চেপে ধরে আর্জেন্টিনাকে। ৯ মিনিটে গ্রিয়েজমানের দুর্দান্ত ফ্রি কিক গোলবারে লেগে ফিরে আসে। তার ২ মিনিট পর এমবাপে বল নিয়ে বক্সে ঢুকলে রোহোর ধাক্কায় পড়ে যান পিএসজি তারকা। ১২ গজ দূর থেকে গোলপোস্টের মাঝখান দিয়ে লক্ষ্যভেদ করেন গ্রিয়েজমান। ১৯ মিনিটে আবারও বিপজ্জনক জায়গায় আর্জেন্টিনার ফাউলের শিকার হন এমবাপে। এবার একেবারে ডিবক্সের ঠিক বাইরে তাকে ফেলে দেন তাগলিয়াফিকো। পগবার ফ্রি কিক ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

২৮ মিনিটে পাভনের পাসে ডানপ্রান্তে বল পেলে ডিবক্সের মধ্যে থেকে বল গোলমুখের সমানে দেন মেরকাদো। বল উমতিতির হাতে লাগলে এই ফুলব্যাকের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।  বিরতির আগে কর্নার থেকে এভার বানেগার পাসে ৩৫ গজ দূরে বল পান দি মারিয়া। দারুণ শটে তিনি করেন ১-১।

৪৮ মিনিটে মেসির শক্তিশালী শট মেরকাদোর পায়ে লেগে ফ্রান্সের জালে ঢোকে। পাভার্ড ৫৭ মিনিটে ফেরান সমতা।

শেষ ষোলোর প্রথম ম্যাচে লড়ছে দুই সাবেক চ্যাম্পিয়ন। গ্রিয়েজমান, এমবাপে ও পগবাকে রেখে তারকাসমৃদ্ধ একাদশ ঘোষণা করেছে ফ্রান্স। চেলসি তারকা অলিভার জিরুদ আছেন সবার সামনে। তার সঙ্গে ডান দিকে আছেন এমবাপে, বাঁয়ে ব্লেইস মাতুইদি ও মাঝে গ্রিয়েজমান।

‘সি’ গ্রুপে ডেনমার্কের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে বিশ্রাম দেওয়া খেলোয়াড়দের ফিরিয়েছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

আর্জেন্টিনার আগের একাদশ অপরিবর্তিত রাখতে চেয়েছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। কিন্তু গনসালো হিগুয়েইনকে বাদ দিয়েছেন তিনি। তার বদলে একাদশে একটি পরিবর্তন এসেছে ক্রিস্তিয়ান পাভনকে রাখায়।

ফ্রান্স একাদশ: হুগো লরিস, পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেস, কাঁতে, পগবা, এমবাপে, গ্রিয়েজমান, মাতুইদি, জিরুদ।

আর্জেন্টিনা একাদশ: আরমানি, তাগলিয়াফিকো, রোহো, ওতামেন্দি, মেরকাদো, দি মারিয়া, বানেগা, মাসচেরানো, এনসো, পাভন, মেসি।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম