রাশিয়া-স্পেনের শেষ আটে ওঠার লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১৯:৫৯আপডেট : ০১ জুলাই ২০১৮, ২০:০১

ম্যাচ শুরুর আগে (ছবি: রয়টার্স) বিশ্বকাপে এবারের আসরে স্বাগতিক রাশিয়া দারুণ খেলেছে। গ্রুপে টানা দুই ম্যাচের দাপুটে জয়ের স্মৃতি নিয়ে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হয়েছে তারা। মাঠে শুরু হয়েছে দুই দলের বাঁচা মরার লড়াই।

দুই ম্যাচ ড্র ও একটি জয় পাওয়া স্পেনের বিপক্ষে রাশিয়া অঘটন ঘটাতে চায়। যদিও অতীত খুব ভালো নয় তাদের। ১০ বারের মুখোমুখি লড়াইয়ে একবারই জয় রুশদের।

মস্কোতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে স্পেনের এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার।

বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের জায়গায় একাদশে এসেছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। স্পেনের কোচ ফের্নান্দো হিয়েরো আরেকটি পরিবর্তন এনেছেন দলে। বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার বদলে মাঝমাঠে জায়গা পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোকে।

রাশিয়ার জন্য বড় ধাক্কা এসেছে ডেনিস চেরিশেভের না থাকার খবর। প্রথম দুই ম্যাচে ৩ গোল করা এই উইঙ্গার ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি। মিশরের বিপক্ষে তার বদলি হওয়া দালের কুজিয়ায়েভ একাদশে।

আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইউরি গাজিনস্কির বদলে এসেছেন ফেদোর কুদ্রিয়াশোভ।

স্পেন: দাভিদ দে গেয়া, নাচো, জেরার্দ পিকে, সের্হিয়ো রামোস, জোর্দি আলবা, কোকে, সের্হিয়ো বুশকেৎস, দাভিদ সিলভা, ইসকো, মার্কো আসেনসিও ও দিয়েগো কোস্তা।

রাশিয়া: ইগোর আকিনফেভ, সার্জেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপোভ, ফিওদোর কুদ্রিয়াশোভ, মারিও ফার্নান্দেস, ইউরি ঝিরকোভ, আলেক্সান্দার সেমেদোভ, রোমান জোবনিন, দালের কুজিয়ায়েভ, আরতেম জিউবা, আলেক্সান্দার গোলোভিন।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান