কোয়ার্টার ফাইনালে উঠতে মুখোমুখি ক্রোয়েশিয়া-ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ২৩:৫৮আপডেট : ০১ জুলাই ২০১৮, ২৩:৫৮

কোয়ার্টার ফাইনালে উঠতে মুখোমুখি ক্রোয়েশিয়া-ডেনমার্ক ১৯৯৮ সালের সেরা সাফল্যের পুনরাবৃত্তি করতে কে পারবে- ক্রোয়েশিয়া নাকি ডেনমার্ক? এই প্রশ্নের উত্তর মেলাতে নিঝনি নোভগোরদের মুখোমুখি দুই ইউরোপিয়ান দল। শেষ ষোলোর চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ক্রোয়েট ও ডেনিসরা।

আইসল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রামে থাকা তারকাদের একাদশে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। মাঝমাঠে অধিনায়ক লুকা মদরিচের সঙ্গে ফিরেছেন ইভান রাকিতিচ। আক্রমণভাগে আছেন মারিও মানজুকিচ। ২০ বছর আগের বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিকে অনুসরণ করতে মুখিয়ে আছে ক্রোয়েটরা।

অন্যদিকে ডেনমার্কের প্রাণভোমরা ক্রিস্টিয়ান এরিকসেন আছেন একাদশে, একমাত্র যিনি দলের হয়ে একাধিকবার লক্ষ্যে শট নিয়েছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপের পর প্রথম কোয়ার্টার ফাইনালের জন্য লড়বে ডেনিসরা।

ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, দেহান লভরেন, দোমাগো ভিদা, মার্সেলো ব্রোজোভিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিচ, লুকা মদরিচ, আন্তে রেবিচ, মারিও মানজুকিচ।

ডেনমার্ক একাদশ: ক্যাস্পার শুমেইখেল, হেনরিক ড্যালসগার্দ, সিমন কায়ের, জোনাস নুডসেন, জানকা, আন্দ্রেস ক্রিস্টেনসেন, মার্টিন ব্রেইথওয়েট, থোমাস ডিলানে, ক্রিস্টিয়ান এরিকসেন, ইউসুফ পোলসে, আন্দ্রেস কর্নেলিয়াস।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের