প্রথমার্ধ শেষে ডেনমার্ক-ক্রোয়েশিয়ার ১-১

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ০০:৫০আপডেট : ০২ জুলাই ২০১৮, ০০:৫৮

প্রথমার্ধ শেষে ডেনমার্ক-ক্রোয়েশিয়ার ১-১ ৪ মিনিটের মধ্যেই ২ গোল! টানটান উত্তেজনার আভাস দিয়ে শুরু হলো ক্রোয়েশিয়া ও ডেনমার্কের শেষ ষোলোর লড়াই। নিঝনি নোভগোরদে মাত্র ৫৮ সেকেন্ডে গোল করে ডেনিসরা। ৩ মিনিট পরই সমতা ফিরিয়েছে ক্রোয়েশিয়া। বাকি সময় আর কেউ গোলের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে।

ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতে গোল উদযাপনে মেতেছিল ডেনমার্ক। জোনাস নুডসেনের লম্বা থ্রো থেকে ক্রোয়েটদের ডিবক্সের বল পান থোমাস ডিলানে। বাঁ দিকে বল বাড়িয়ে দেন তিনি। মাতিয়াস জর্গেনসেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দোমাগো ভিদার পায়ের নিচ দিয়ে পাঠিয়ে ক্রোয়েট গোলরক্ষক দানিয়েল সুবাসিচকে পরাস্ত করেন। ২০১৪ সালে ঘানার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসে ২৯ সেকেন্ডে গোল করেছিলেন। এদিন দেখা গেল বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম গোলের।

তবে ডেনিসদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ক্রোয়েশিয়া। ৪ মিনিটে ক্রিস্টেনসেন বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বাঁ পোস্টে দাঁড়ানো মারিও মানজুকিচ সমতা ফেরানো গোল করেন।

ডেনমার্কের গোল (ছবি: রয়টার্স) বিশ্বকাপে এনিয়ে চতুর্থবার চার মিনিটের মধ্যে দুই গোল হলো। আর দুই দলের চার মিনিটে দুই গোল দেওয়ার ঘটনা ঘটল কেবল দ্বিতীয়বার।

পরের সুবর্ণ সুযোগটি পেয়েছে ক্রোয়েশিয়া ২৯ মিনিটে। বেশ দূর থেকে গোলমুখে শট নেন ইভান রাকিতিচ। ডেনমার্ক গোলরক্ষক ক্যাস্পার শুমেইখেল সেটা প্রতিহত করলে উইং থেকে আন্তে রেবিচ ফিরতি শট নেন। আবারও শুমেইখেল বল পাঠান সামনের দিকে। গোলপোস্টের সামনে বেশ ফাঁকা জায়গায় বল পান ইভান পেরিসিচ, কিন্তু তিনি জোরালো শট করেন গোলবারের উপর দিয়ে।

৩৯ মিনিটে ফ্রি কিক থেকে মদরিচের নিখুঁত ক্রসে দেহান লভরেন লক্ষ্যে হেড করেছিলেন, কিন্তু বল চলে যায় গোলবারের পাশ দিয়ে। পরের মিনিটে ইউসুফ পলসেনের পাস থেকে বল পায়ে নিতে পারেননি ডেনমার্ক স্ট্রাইকার আন্দ্রেস কর্নেলিয়াস।  

৩ মিনিট পর মানজুকিচ ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান (ছবি: রয়টার্স) ৪৪ মিনিটে বাঁ প্রান্ত থেকে পাস পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন রাকিতিচ। তার দুর্বল শট ডাইভ দিয়ে থামান শুমেইখেল।

আইসল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রামে থাকা তারকাদের একাদশে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। মাঝমাঠে অধিনায়ক লুকা মদরিচের সঙ্গে ফিরেছেন ইভান রাকিতিচ। আক্রমণভাগে আছেন মারিও মানজুকিচ। ২০ বছর আগের বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিকে অনুসরণ করতে মুখিয়ে আছে ক্রোয়েটরা।

অন্যদিকে ডেনমার্কের প্রাণভোমরা ক্রিস্টিয়ান এরিকসেন আছেন একাদশে, একমাত্র যিনি দলের হয়ে একাধিকবার লক্ষ্যে শট নিয়েছেন। ১৯৯৮ সালের বিশ্বকাপের পর প্রথম কোয়ার্টার ফাইনালের জন্য লড়ছে ডেনিসরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান