প্রথমার্ধে গোল করতে পারেনি ইংল্যান্ড-কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ০০:৫৪আপডেট : ০৪ জুলাই ২০১৮, ০০:৫৭

ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের একটি দৃশ্য পায়ের ফুটবলের চেয়ে শারীরিক ফুটবলটাই বেশি দেখা গেল ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের প্রথমার্ধে। শেষ ষোলোর লড়াইটা আরও বিবর্ণ লেগেছে কোনও দলই গোল করতে না পারায়। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যভাবে।

দুর্দান্ত ফুটবল দেখিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড। এরপরও গ্রুপ পর্ব থেকে রানার্স-আপ হয়ে উঠতে হয় তাদের শেষ ষোলোতে। উল্টো দিকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা কলম্বিয়া তাদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় শেষ ষোলোতে।

ইংল্যান্ড কিংবা কলম্বিয়া- কোনও দলই গোছানো ফুটবল খেলতে পারেননি প্রথমার্ধে। খেলার উত্তেজনাও তেমন একটা জমেনি। সুযোগ তৈরির দিক থেকে ইংলিশরা এগিয়ে থাকলেও কাজে লাগাতে পারেনি। বিপরীতে লাতিন আমেরিকার দলটি আক্রমণে উঠলেও ইংল্যান্ডের কড়া রক্ষণ ভেঙে বক্সের ভেতর ঢুকতে পারেনি খুব একটা।

১৬তম মিনিটে ইংল্যান্ডের আসে ভালো সুযোগ। যদিও এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন হেডটা রাখতে পারেননি পোস্টের মধ্যে। কিয়েরন ট্রিপিয়ারের ক্রস ছোট বক্সের সামনে থেকে ইংলিশ অধিনায়ক আড়াআড়ি হেড করলে বল বারের ওপর দিয়ে পড়ে জালে।

৪২ মিনিটে বক্সের বাইরে ফ্রি কিক পায় ইংল্যান্ড। হ্যারি কেইনকে ফাউল করায় পাওয়া ফ্রি কিকটা কাজে লাগাতে পারেনি ইংলিশরা। ট্রিপিয়ার মারের পোস্টের অনেকটা বাইরে দিয়ে।

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী ম্যাচের একাদশ নিয়ে শেষ ষোলোর মিশনে নেমেছিল থ্রি লায়ন্স। কলম্বিয়ার জন্য অবশ্য আগেই ছিল দুঃসংবাদ। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একাদশে থাকতে পারেননি হামেস রোদ্রিগেস। সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারকে।

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান