‘ইউরো ফাইনালের ভুল করবে না ফ্রান্স’

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১২:৫৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১২:৫৮

পল পগবা দুই বছর আগের ইউরো ফাইনালে হারের ভুল এবার বিশ্বকাপে করতে চায় না ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে রবিবার ম্যাচ জিতেই দল শিরোপার আনন্দ করবে জানালেন পল পগবা।

২০১৬ সালের ইউরো সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বাধভাঙা আনন্দে মাতোয়ারা ছিল ফ্রান্স- যেন শিরোপাই জিতে নিয়েছে! ওই উদযাপন অস্বাভাবিক ছিল না। কারণ ফাইনালে তাদের সামনে ছিল পর্তুগাল, যারা গ্রুপ পর্ব পার হয়েছে তৃতীয় সেরা দল হয়ে। তাই শিরোপার লড়াইয়ে ক্রিস্তিয়ানো রোনালদোদের পেয়ে তারা ধরেই নিয়েছিল ইউরোর শ্রেষ্ঠত্ব তাদের জন্য ‘নিশ্চিত’! কিন্তু প্রতিপক্ষকে খাটো করে দেখার মাশুল তারা দিয়েছে ফাইনাল হেরে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নামার আগে তাই ‘ফেভারিট তত্ত্ব’ একপাশে সরিয়ে রাখছে ফ্রান্স। দুই বছর আগের ভুলটি তারা করতে চায় না।

পগবা বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। দুই বছর আগের মতো একই ভুলগুলো আমরা করতে চাই না। আমরা খাটতে চাই, এই কাপ দেশে নিয়ে যেতে আমরা সবকিছু ঢেলে দেব।’

আবারও ফাইনাল হারের ব্যথায় কাতরাতে চান না ম্যানইউ তারকা, ‘ইউরোতে আমরা ভেবেছিলাম সব কাজ শেষ। কিন্তু এখন সেই মানসিকতা নেই। সত্যি কথা হলো- যখন আমরা জার্মানিকে হারালাম, ভেবেছিলাম ওটাই ছিল ফাইনাল। আমি ফাইনাল হারের ব্যথা বুঝি। আবারও এটা ঘটুক চাই না। পর্তুগালের বিপক্ষে ম্যাচের শুরুর আগেই আমরা জিতে গেছি ভেবেছিলাম। আবার এমনটা ঘটবে না।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম