সহকারী কোচ হয়ে চেলসিতে ফিরলেন জোলা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১১:০২আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১১:৩০

জিয়ানফ্রাঙ্কো জোলা ৭ বছরে যেখানে পাঁচটি শিরোপা জিতেছেন, সেই চেলসিতে ফিরেছেন সাবেক স্ট্রাইকার জিয়ানফ্রাঙ্কো জোলা। প্রিমিয়ার লিগ দলটির নতুন কোচ মাউরিসিও সারির সহকারীর দায়িত্ব পেয়েছেন তিনি।

স্ট্যামফোর্ড ব্রিজে নীল জার্সিতে ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলেছেন জোলা। করেছেন ৮০ গোল। দুটি এফএ কাপ, একটি করে উয়েফা কাপ উইনার্স কাপ, উয়েফা সুপার কাপ ও লিগ কাপ শিরোপার স্বাদ নিয়েছেন তিনি।

চেলসির ‘সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়’ প্রিয় ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত, ‘আমার জন্য এটা চমৎকার ব্যাপার।’ স্বদেশী কোচের সঙ্গে কাজ করার রোমাঞ্চ তার মনে, ‘আমি খুব খাটতে প্রস্তুত কারণ এটা কঠিন একটা চ্যালেঞ্জ। কিন্তু আমি এখানে আসতে পেরে আনন্দিত। মাউরিসিওকে সফল করতে পরিশ্রম করবো।’

গত সপ্তাহে বরখাস্ত আন্তোনিও কন্তের উত্তরসূরি হন আরেক ইতালিয়ান সারি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ওয়াটফোর্ড ও ক্যাগলিয়ারির কোচ হওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাকে সহায়তা করবেন জোলা। সবশেষ তিনি ছিলেন বার্মিংহ্যামে। ২০১৬ সালের ডিসেম্বরে যোগ দেওয়ার ৪ মাস পর চাকরি ছাড়েন ক্লাবের বাজে ফলাফলের কারণে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম