রোনালদোকে নিয়ে জুভেন্টাস সতীর্থের রসিকতা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৫:৫৮আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৫:৫৮

রোনালদো ও মাতুইদি বিশ্বের অন্যতম সেরা হতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো, কিন্তু বিশ্বকাপ তো জিততে পারেননি! পর্তুগাল অধিনায়ককে জুভেন্টাসে স্বাগত জানানোর আগে তাই রসিকতা করার সুযোগ হাতছাড়া করলেন না ফ্রান্সের বিশ্ব জয়ী মিডফিল্ডার।

মাতুইদি মনে করেন, একজন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে একই দলে খেলতে পারায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর খুশি হওয়া উচিত। ফরাসি মিডফিল্ডারের মতে, এটা রোনালদোর ক্যারিয়ারের বিশেষ প্রাপ্তি।

রাশিয়ায় বিশ্বকাপ জয়ের আনন্দ গায়ে মাখিয়ে তুরিনে ফিরেছেন মাতুইদি। প্রাক মৌসুমের ক্যাম্পে রোনালদোর সঙ্গে যোগ দেওয়ার আগে তাকে নিয়ে খানিকটা মজা করলেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্রিস্তিয়ানো রোনালদো গ্রহের সেরা খেলোয়াড়। আমাদের সঙ্গে তার খেলার খবর দারুণ, বিশেষ করে তার জন্যও। কারণ সে একজন বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে লকার রুম ভাগাভাগি করবে।’

গাজেত্তা দেল্লো স্পোর্তকে তিনি আরও বলেছেন, ‘দুই বছর আগে প্যারিসে ফাইনালে সে আমাদের হারিয়েছিল। কিন্তু এটা সত্যি যে ইউরোপিয়ান চাম্পিয়নশিপের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি মূল্যবান।’

রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত মাতুইদি জানালেন, জুভেন্টাস এখন আরও শক্তিশালী। তিনি বলেছেন, ‘এটা (রোনালদোর চুক্তি) সত্যিই অবাক করার মতো ছিল। দল যা করেছে আমি তাতে খুশি। জুভেন্টাসের জার্সিতে তাকে পেয়ে আমরা এখন অনেক শক্তিশালী দল।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের