প্রথমবার স্পেনের বাইরে সুপার কাপ

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৮, ২২:০২আপডেট : ২৩ জুলাই ২০১৮, ২২:০৮

প্রথমবার স্পেনের বাইরে সুপার কাপ স্প্যানিশ সুপার কাপ প্রথমবারের মতো হতে যাচ্ছে স্পেনের বাইরে। মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে ১২ আগস্টে মুখোমুখি হবে দ্বিমুকুট জেতা বার্সেলোনা ও কোপা দেল রে রানার্সআপ সেভিয়া।

স্প্যানিশ সুপার কাপের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেক ম্যাচ হয়েছে স্পেনেই। দুই লেগের খেলায় দুই দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলেছে। কিন্তু এবার হচ্ছে ভিন্ন ফরম্যাটে।

এবার আর দুই লেগের নয়, স্প্যানিশ সুপার কাপ হবে মাত্র এক ম্যাচের। রবিবার এক বিবৃতিতে স্পেনের ফুটবল ফেডারেশন জানায়, ‘আমাদের প্রতিবেশী দেশটির ইবনে বতুতা স্টেডিয়ামে আধুনিক সুযোগ সুবিধা আছে এবং দর্শক ধারণ ক্ষমতা ৪৫ হাজার। ২০১১ সালে অ্যাতলেতিকো মাদ্রিদের অংশগ্রহণে এক প্রীতি ম্যাচ দিয়ে এর উদ্বোধন হয়েছিল।’

১০টি মৌসুমে এনিয়ে নবমবার সুপার কাপ খেলতে যাচ্ছে বার্সেলোনা। রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নরা গতবার রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে যায়।

নিয়ম অনুযায়ী লা লিগা ও কোপা দেল রে চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় এই সুপার কাপে। কিন্তু কোনও দল দুটি টুর্নামেন্টেই শিরোপা জিতলে কোপা দেল রের রানার্সআপ সুযোগ পায় লড়াইয়ে। গত মৌসুমে বার্সা কোপা দেল রে ফাইনালে সেভিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম