রিয়ালে ভবিষ্যৎ নিয়ে নির্ভার নাভাস

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৮, ১৩:১৪আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৩:১৪

কেইলর নাভাস আবারও শঙ্কায় কেইলর নাভাসের ভবিষ্যৎ। প্রত্যেক বছরের মতো এবারও নতুন গোলরক্ষক কেনার গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদে। তারপরও নির্ভার কোস্টারিকার এ গোলরক্ষক।

লেভান্তে থেকে ২০১৪ সালে রিয়ালে যোগ দেওয়ার পর বিভিন্ন সময় অন্যের কাছে জায়গা হারানোর শঙ্কায় পড়তে হয়েছে নাভাসকে। প্রত্যেক বছর রিয়ালের নতুন গোলরক্ষক কেনার গুঞ্জন শোনা গেছে। প্রায় সময় দাভিদ দে গেয়াকে ম্যানইউ থেকে নিয়ে আসার পদক্ষেপ নিয়েছে মাদ্রিদের ক্লাব। কিন্তু ম্যানচেস্টারের ক্লাব প্রত্যাখ্যান করেছে তাদের।

এমন অনিশ্চয়তার মধ্যেও জায়গা ঠিক ধরে রেখেছেন এ কোস্টারিকান গোলরক্ষক। বিশ্বকাপের গোল্ডেন গ্লোভ জয়ী থিবো কোর্তোয়াকে নেওয়ার গুঞ্জন যখন সান্তিয়াগো বার্নাব্যুতে, তখন নির্ভার থাকছেন নাভাস। চেলসি থেকে বেলজিয়ান গোলরক্ষককে কেনার আভাস পেয়েছেন তিনি। ম্যানইউতে আর মাত্র এক বছর চুক্তির মেয়াদ থাকা কোর্তোয়াও আসতে রাজি। স্প্যানিশ রাজধানীতে যে তার বাচ্চারা থাকেন।

যদিও ৩১ বছর বয়সী নাভাস দুশ্চিন্তার মধ্যে নেই। কোচ হুলেন লোপেতেগির সঙ্গে কথা বলে এখন ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত তিনি, ‘আমি এরই মধ্যে তার (লোপেতেগি) সঙ্গে কথা বলেছি। সব কিছু ভালো আছে, ঠিকমতো চলছে। কোনও উদ্বেগ নেই। আমি নির্ভার আছি। সত্যি কথা হচ্ছে আমার চুক্তির মেয়াদ আরও দুই বছর আছে, যেই সময়ে আমি আমার সর্বোচ্চটা ঢেলে দেবো এবং আমার বিশ্বাস প্রত্যেক দিন আমি উন্নতি করবো।’

সামনে যাই হোক না কেন, নাভাস উপভোগ করতে চাচ্ছেন বর্তমানকে, ‘আমি প্রত্যেক মুহূর্ত উপভোগ করি, দেখা যাক ভবিষ্যতে কী হয়। কিন্তু জীবন উপভোগ করা আমি থামাব না। আমি এখানে খুব ভালো আছি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে