নেইমারকে নিয়ে জানা কথাই বললেন পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ১৬:৪৩আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৬:৪৩

নেইমারকে নিয়ে জানা কথাই বললেন পিএসজি কোচ নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ। থোমাস টুখেলের চ্যালেঞ্জটা সম্ভবত একটু বেশিই কঠিন। উনাই এমেরির ছেড়ে যাওয়া চেয়ারে বসে ঘরোয়া ফুটবলের সাফল্য ধরে রাখতে হবে তাকে। রবিবার কাঁ’র বিপক্ষে শুরু হচ্ছে তার ফরাসি লিগ ওয়ান অভিযান।

তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি প্যারিসের ক্লাবটিতে। এদিনসন কাভানি-আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড় যেখানে আছেন, তেমনি আছেন রাশিয়া বিশ্বকাপ মাতানো কাইলিয়ান এমবাপের মতো তরুণ খেলোয়াড়। তবে তারকার হাট পিএসজিতে সবচেয়ে উজ্জ্বল তারাটি নেইমার। টুখেল স্পষ্ট জানিয়েও দিয়েছেন তার দলের ‘প্রধান অস্ত্র’ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যার কাছে অনেক বেশি প্রত্যাশা তার।

দলের মধ্যে প্রভাব বিস্তার করার কারণেই নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জন আছে। লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রধান খেলোয়াড় বানানোর ইচ্ছা থেকেই নাকি তিনি যোগ দিয়েছেন পিএসজিতে। তাই বলার অপেক্ষা রাখে না ফরাসি চ্যাম্পিয়নদের প্রধান খেলোয়াড় নেইমার। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া টুখেল সেই কথাটাই মনে করিয়ে দিয়েছেন আরেকবার।

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচের বক্তব্য, ‘এটা একেবারে পুরোপুরি পরিষ্কার নেইমার আমার প্রধান খেলোয়াড়। ও বিশ্বের অন্যতম সেরা ও একজন শিল্পী।’ নেইমারের নেতৃত্ব গুণ বোঝাতে গিয়ে টুখেল বলেছেন, ‘অনেক ধরনের নেতা আছে, যারা বিভিন্নভাবে তাদের উপস্থাপন করে। নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা হলো, ও যখন সুখে থাকে, তখন ওর সৃজনশীলতা দিয়ে অন্যদের উৎসাহ দেয়, একই সঙ্গে ঝুঁকি নিতে পছন্দ করে।’

যদিও চাপ থেকে নেইমারকে মুক্ত রাখতেই কিনা টুখেল বললেন, ‘অবশ্য আমাদের নেতা একজন নয়, অনেকের কাঁধেই দলের দায়িত্ব। নেইমার সেই নেতাদেরই একজন।’

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় মাঠে নামবে পিএসজি। ২০১৮-১৯ লিগ মৌসুমে তাদের প্রথম প্রতিপক্ষ কাঁ। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের