হ্যাটট্রিকে লেভানদোস্কি জানালেন রিয়ালে যাচ্ছেন না তিনি

স্পোর্টস ডেস্ক
১৩ আগস্ট ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৬:৪২

হ্যাটট্রিকম্যান লেভানদোস্কি রিয়াল মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে তার। যদিও রবিবার রাতে গুঞ্জনটা উড়িয়েই দিলেন রবার্ত লেভানদোস্কি বায়ার্নের জার্সিতে দুর্দান্ত হ্যাটট্রিকে। পোলিশ তারকার চমৎকার পারফরম্যান্সে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-০ গোলে উড়িয়ে বায়ার্ন জিতেছে জার্মান সুপার কাপের শিরোপা।

ক্রিস্তিয়ানো রোনালদো চলে গেছেন রিয়াল ছেড়ে। পর্তুগিজ তারকার জায়গা পূরণে বাতাসে ভেসে বেড়ানো অনেকের মধ্যে শোনা গেছে লেভানদোস্কির নামও। তাছাড়া পোলিশ স্ট্রাইকার যেহেতু অনেকবারই ‘রিয়ালে খেলার স্বপ্নের’ কথা শুনিয়েছেন, তাই সান্তিয়াগো বার্নাব্যুতে তার যোগ দেওয়ার গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এর ওপর বায়ার্ন কোচ কিংবা কর্তাদের বক্তব্যেও তেমন কোনও জোর ছিল না।

এই যখন অবস্থা, ঠিক তখনই বায়ার্নের জার্সিতে হ্যাটট্রিক পূরণ করলেন লেভানদোস্কি। মৌসুমের প্রথম শিরোপা জেতার পথে স্পষ্টই বোঝা গেছে পোলিশ স্ট্রাইকার করাটা সুখী আলিয়েঞ্জ অ্যারেনায়। রিয়ালের জন্য যা অবশ্যই চরম হতাশার খবর।

এবার দিয়ে জার্মান সুপার কাপের সপ্তম শিরোপা জিতলো বায়ার্ন। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২১তম মিনিটে হেড থেকে লক্ষ্যভেদ করে ব্যাভারিয়ানদের এগিয়ে নেন লেভানদোস্কি। এরপর ২৬ ও ৫৪ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে মৌসুমের শুরুটাই করলেন তিনি হ্যাটট্রিক দিয়ে। ৫-০ গোলের জয়ের পথে বাকি দুটি গোল করেছেন ৬৩ মিনিটে কিংসলি কোমান ও ৮৫ মিনিটে থিয়াগো আলকান্তারা।

জার্মান সুপার কাপ দিয়ে বায়ার্নে শুরু হলো নতুন কোচ নিকো কোভাক যুগ। আর সেই শুরুটাই হলো শিরোপা উদযাপন করে। ইএসপিএনএফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের