এগিয়ে গিয়েও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৭:২১আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৭:২১

এগিয়ে গিয়েও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ড্র উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারের পর থাইল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল বাংলাদেশের। এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে ফিরলেও ধরে রাখতে পারেনি। এগিয়ে গিয়েও থাইদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশকে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে সমতা ফেরায় থাইল্যান্ড। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পাকানসারি স্টেডিয়ামে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়ে নষ্ট করে।

কাতারের সঙ্গে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা থাইল্যান্ড বল দখলে এগিয়ে ছিল। একাধিক আক্রমণেও গেছে তারা, কিন্তু বাংলাদেশের রক্ষণ তাদের ভালোভাবে সামাল দেয়। প্রথমার্ধে কোনও গোল করতে দেয়নি তারা প্রতিপক্ষকে।

পাশাপাশি সুযোগ নষ্ট করেছে বাংলাদেশও। ৮ মিনিটে মাহবুবুর রহমান সুফিল থাই গোলরক্ষককে একা পেয়েও তার পায়ে বল মারেন। ২০ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে হেড নেওয়ার আগেই গোলরক্ষক বল বিপদমুক্ত করেন। ৩৬ মিনিটে বিপুলের কাছ থেকে ডিবক্সের বল পেয়েও সুফিলের দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এই সুযোগ নষ্টের আক্ষেপ বাংলাদেশ কাটিয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো ইনে তপুর ব্যাক হেড থেকে সুফিল আলতো ছোঁয়ায় গোল করেন। এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ রক্ষণে মনোযোগ দেয়। এই সুযোগে থাইল্যান্ড একের পর এক আক্রমণ করতে থাকে। সুফলও পায় তারা খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে।

বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি, ডিবক্সের ভেতরে বদলি খেলোয়াড় চাইদেদ সুপাইচাই বল পেয়ে জোরালো শটে সমতা ফেরান। শেষ দিকে থাইল্যান্ড আরও সুযোগ নষ্ট করায় ম্যাচ ড্র হয়।

আগামী ১৯ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের