জুভেন্টাসে রোনালদোর অভিষেকের অপেক্ষা বাড়ছে!

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১২:৫৯আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১২:৫৯

রোনালদো সিরি এ’তে জুভেন্টাসের প্রথম ম্যাচ শিয়েভোর বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ক্লাবটিতে অভিষেক হওয়ার কথা ক্রিস্তিয়ানো রোনালদোর।

ইতালির জেনোয়াতে সড়ক সেতু ধসে ৩৯ জন নিহতের ঘটনায় সিরি এ’র প্রথম সপ্তাহের দুটি ম্যাচ এরই মধ্যে স্থগিত হয়েছে। শোনা যাচ্ছে, শিয়েভো ও জুভেন্টাসের ম্যাচও হবে না!

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চুক্তি করার পর এখনও অভিষেক হয়নি রোনালদোর। ‘বি’ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেটা প্রতিযোগিতামূলক নয়। তবে জুভেন্টাসের জার্সিতে তাকে দেখার অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল শনিবার শিয়েভোর বিপক্ষে।

কিন্তু মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের কারণে জেনোয়া শহরে সড়ক সেতু ভেঙে প্রায় অর্ধশত মৃত্যুর ঘটনায় জরুরি অবস্থা জারি হয়েছে।

এই ঘটনায় শোক জানাতে ফিওরেন্তিনা-সাম্পদোরিয়া ও এসি মিলান-জেনোয়ার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

সাম্পদোরিয়া সভাপতি মাসিমো ফেরেরো বলেন, জুভেন্টাস সভাপতি আন্দ্রে আগনেলিও ম্যাচ না হওয়ার পক্ষে বলে জানিয়েছেন।

ম্যাচটি না হলে রোনালদোর অভিষেক হবে ২৫ আগস্ট লাৎসিওর বিপক্ষে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী