‘সালাহকে চ্যালেঞ্জ জানাবে আগুয়েরো-কেইন’

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৮, ১৪:২২আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:২২

মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমে এসেই বাজিমাত করেছিলেন মোহাম্মদ সালাহ। রেকর্ড সর্বোচ্চ গোল করে লিভারপুল ফরোয়ার্ড জিতেছিলেন গোল্ডেন বুট। কিন্তু টানা দ্বিতীয় মৌসুমে এই কীর্তি গড়া তার জন্য অনেক কঠিন হবে মনে করছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো।

গত মৌসুমে ৩২ গোল করে লিগের শীর্ষ গোলদাতার পুরস্কার জিতেছিলেন সালাহ। দুই গোল পেছনে থেকে দ্বিতীয় হয়েছিলেন টটেনহ্যাম হটস্পার হ্যারি কেইন। মিশরীয় ফরোয়ার্ডকে আবারও একই সাফল্য পাওয়ার লড়াইয়ে ইংলিশ তারকা চ্যালেঞ্জ ছুড়বেন বিশ্বাস রোনালদিনহোর। তাছাড়া ম্যানসিটি ফরোয়ার্ড সের্হিয়ো আগুয়েরোও গোল্ডেন বুটের দৌড়ে থাকবেন জানান তিনি।

অবশ্য লিগের এক ম্যাচ শেষে কিন্তু এগিয়ে সালাহ। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের দ্বিতীয় গোল করেন তিনি। তবে নিউক্যাসেল ইউনাইটেড ও আর্সেনালের বিপক্ষে গোলের দেখা পাননি কেইন ও আগুয়েরো। এখনও বাকি ৩৭ ম্যাচ।

সালাহর নতুন মৌসুমের বাধা নিয়ে রোনালদিনহো বলেছেন, ‘মোহাম্মদ সালাহ অসাধারণ। টানা দ্বিতীয় মৌসুম প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগ তার সামনে। কিন্তু সের্হিয়ো আগুয়েরো ও হ্যারি কেইনের মতো চমৎকার খেলোয়াড় থাকায় গোল্ডেন বুটের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে তাকে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের