কাতারকে হারানোর স্বপ্ন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১২:২০আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১২:২৭

কাতারকে হারানোর স্বপ্ন বাংলাদেশের এশিয়ান গেমস ফুটবলে কখনও দ্বিতীয় রাউন্ডে ওঠা হয়নি বাংলাদেশের। তবে ইন্দোনেশিয়ার আসরে এক ম্যাচেই চিত্র পাল্টে গেছে! থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ ড্র করে আত্মবিশ্বাস বেড়ে গেছে জামাল-সুফিলদের। সেই আত্মবিশ্বাস সঙ্গী করে শেষ ষোলোতে চোখ রেখে আজ (রবিবার) সন্ধ্যা ৬টায় প্যাট্রিয়ট চন্দ্রভাগায় কাতারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

এক ম্যাচ হাতে রেখে ‘বি’ গ্রুপের সেরা হয়ে নকআউটের টিকিট কেটে ফেলেছে প্রথম দুই ম্যাচ জেতা উজবেকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টানা দুটি ড্র করা থাইল্যান্ড। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা। অন্যদিকে বাংলাদেশ ও কাতার দুই ম্যাচ থেকে আদায় করেছে একটি করে পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে শেষ ষোলোর দরজা অনেকটাই খুলে যাবে, সেক্ষেত্রে থাইল্যান্ডকে হারতে হবে উজবেকিস্তানের কাছে। গ্রুপ রানার্স আপ হয়ে বাংলাদেশের শেষ ষোলোতে যাওয়ার এটাই সহজ সমীকরণ।

তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। আত্মবিশ্বাসী দলটি ৩ পয়েন্টর জন্য মাঠে নামছে। অবশ্য বয়সভিত্তিক ফুটবলে কাতারের বিপক্ষে সর্বশেষ ফল বাংলাদেশের অনুকূলে। ২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে কাতারকে ২-০ গোলে হারানোর রেকর্ড আছে।

আগের দুই ম্যাচের মতোই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন কোচ জেমি ডে। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আগের মতোই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট অর্জনের লক্ষ্য আমাদের। আশা করছি আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাবো, সেটা হবে আমাদের জন্য বিরাট অর্জন।’

খেলোয়াড়দের কাছে কোচের একটাই চাওয়া, ‘আমি খেলোয়াড়দের কাছে যেটা চাইতে পারি, সেটা হলো সেরাটা খেলতে হবে। যদি তারা মাঠে কাজ করে দেখাতে পারে, তাহলে ফলাফল যাই হোক না কেন, আমার আর চাওয়ার কিছু থাকবে না।’

ফিফা র‌্যাংকিংয়ে কাতার ৯৮তম, সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে ১৯৪তম স্থানে। র‌্যাংকিংয়ে মধ্যপ্রাচ্যের দেশটির চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া আশাবাদী, ‘আমার কাছে মনে হয় আমাদের ভালো সুযোগ আছে। যদি প্রাপ্ত সুযোগগুলো ঠিকমতো কাজে লাগানো যায় এবং ফিনিশিং আরও ভালো হয়, তাহলে ইতিবাচক কিছু হবে।’

কাতারকে নিয়ে তার আরও বক্তব্য, ‘আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা সুযোগ পাবো। কাতারের ডিফেন্স কিছুটা নাজুক, সুযোগটা কাজে লাগাতে হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের