যেখানে শুরু সেখানে শেষ করবেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

পেপ গার্দিওলা বার্সেলোনা বি দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরুর এক বছর পরই সিনিয়রদের কোচ হয়েছিলেন পেপ গার্দিওলা। ন্যু ক্যাম্পে বাকিটা ইতিহাস। এখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে, ম্যানসিটিকেও করেছেন চ্যাম্পিয়ন। কিন্তু কোচিং ক্যারিয়ারের শেষটা তিনি করতে চান বার্সা বি দলে থেকে।

২০০৭ সালে বি দলে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা। পরের বছর ফ্রাঙ্ক রাইকার্ড চলে গেলে বার্সার দায়িত্ব নেন তিনি। সেখানে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন দুটি। স্মরনীয় চারটি বছর কাটিয়ে একই সাফল্য ধরে রাখেন বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগায়।

প্রিমিয়ার লিগে এসে ম্যানসিটির হয়ে দ্বিতীয় মৌসুমে রেকর্ড পয়েন্ট ও গোলে জিতেছেন শিরোপা। স্ট্যামফোর্ড ব্রিজে তৃতীয় মৌসুমে এসে শিরোপা ধরে রাখার মিশনে স্প্যানিশ কোচ। সিটিজেনদের সঙ্গে ৪৭ বছর বয়সী গার্দিওলার চুক্তির মেয়াদ আছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। নতুন চুক্তি করবেন কিনা নিশ্চয়তা না দিলেও শেষ গন্তব্য জানিয়ে দিলেন তিনি।

ম্যানসিটির শিরোপা ধরে রাখার মিশনে চোখ রেখে নিজের ভবিষ্যৎ নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমার দল সবসময় সেভাবেই খেলতে চেষ্টা করবে, যেভাবে আমি চাই। আমি সেখানেই শেষ করব যেখানে শুরু হয়েছিল। আমার শেষ গন্তব্য হবে যুব দলের সঙ্গে, আশা করি সেটা বার্সার।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের