নেইমারের জোড়া গোলে পিএসজির রেকর্ড ছোঁয়া জয়

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫৮

নেইমার করলেন জোড়া গোল লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর দাপট চলছেই। শনিবার নেইমারের জোড়া গোলে নাইসকে হারিয়ে ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ৮২ বছরের রেকর্ড স্পর্শ করল পিএসজি।

অ্যালিয়াঞ্জ রিভেইরাতে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমে প্রথম ৮ ম্যাচে শতভাগ সাফল্য তাদের। ১৯৩৬-৩৭ মৌসুমে অলিম্পিক লিলইসের পর মৌসুমের প্রথম ৮ ম্যাচ জেতার কৃতিত্ব গড়ল পিএসজি। পরের ম্যাচ জিতলেই রেকর্ডটা একার করে নেবে থোমাস টুখেলের শিষ্যরা।

১১ মিনিটে আনহেল দি মারিয়া গোলমুখ খুলতে পারতেন। কিন্তু নাইসের গোলপোস্ট তাকে লক্ষ্যভ্রষ্ট করে। ২২ মিনিটে ঠাণ্ডা মাথায় বাঁকানো শটে ১-০ করেন নেইমার।

ক্রিস্টোফার এনকুনকো ব্যবধান দ্বিগুণ করেন ৪৬ মিনিটে। এক ঘণ্টা হওয়ার আগেই নেইমারকে কনুই দিয়ে গুতো মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন উইলিয়ান কিপ্রিয়েন। ১০ জনের নাইস রক্ষণে জোর দিলেও ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে কাইলিয়ান এমবাপের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার।

এই জয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সেইন্ত এতিয়েন্নের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে পিএসজি। ৮ ম্যাচে তারা পেয়েছে ২৪ পয়েন্ট। গোল ডটকম  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের