বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এগিয়ে চলেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪১আপডেট : ০৩ অক্টোবর ২০১৮, ১৮:৪১

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এগিয়ে চলেছেন নেইমার সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের পর রাশিয়ার আসরের শুরুটা হয়েছিল তাদের দুর্দান্ত। কিন্তু কোয়ার্টার ফাইনালেই থামতে হয় ব্রাজিলকে। দলের ব্যর্থতার সঙ্গে নেইমারকে তার পারফরম্যান্সের জন্য শুনতে হয়েছে কড়া সমালোচনা। যদিও সব হতাশা একপাশে ঠেলে এগিয়ে চলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ব্রাজিলকে ধরা হয়েছিল রাশিয়া বিশ্বকাপের ‘হট ফেভারিট’। বিশ্বকাপ বাছাইয়ের দাপুটে পারফরম্যান্সের সঙ্গে কোচ তিতের অধীনে প্রীতি ম্যাচেও সেলেসাওরা ছিল ফর্মের তুঙ্গে। ফু্টবল বিশ্লেষকদের বাজিতে তাই এগিয়ে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু কোয়ার্টার ফাইনালের চৌকাঠই পেরোনো হয়নি তাদের! বেলজিয়ামের বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হয়ে যায় ব্রাজিলের।

কাজানে শেষ আটের লড়াইয়ে এডেন হ্যাজার্ডদের বিপক্ষে ২-১ গোলের হারে থেমে যাওয়ার আগে নেইমারকে নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। অতিরিক্ত ডাইভ দেওয়ার প্রবণতায় ব্রাজিলিয়ান সমর্থকরাও ধুয়ে দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই তারকাকে। যদিও রাশিয়ার আসরের সব ব্যর্থতা ও হতাশা দূরে সরিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে চোখে পানি ঝরলেও তা মুছে নতুনভাবে সব শুরু করেছেন নেইমার।

বুধবার চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে পিএসজি আতিথ্য দেবে রেড স্টার বেলগ্রেডকে। ওই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের ধাক্কা কাটিয়ে ওঠার খবরই শুনিয়েছেন সেখানে, ‘বিশ্বকাপে আমাকে প্রচুর ভুগতে হয়েছে। আর আমি ব্রাজিলের হয়ে নিজের সবকিছু দিতে চেষ্টা করেছি। রাশিয়ায় আমাদের শেষটা যেভাবে হয়েছে, তাতে আমি খুব কষ্ট পেয়েছি। যদিও আমি তো আর কান্না চালিয়ে যেতে পারি না- এগিয়ে চলেছি।’

চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শুরুটা ভালো হয়নি নেইমার ও পিএসজির। লিভারপুলের মাঠ থেকে ৩-২ গোলের হার নিয়ে ফিরতে হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নদের। ওই হতাশা কাটিয়ে জয়ের পথে ফেরার সুযোগ পাচ্ছে তারা বেলগ্রেডের বিপক্ষে। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের