বাংলাদেশের রিয়াল মাদ্রিদ ভক্তদের উৎসবমুখর একদিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ২২:২১আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২২:২১

দারুণ একটি দিন কাটালেন রিয়াল ভক্তরা গেম অন স্পোর্টস ক্যাফে যেন হয়ে উঠল কার্ডিফের একখণ্ড মিলেনিয়াম স্টেডিয়াম!  গত বছর ওয়েলসের মাঠে জুভেন্টাসের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদো গোল করতেই যেভাবে কেঁপে উঠেছিল গ্যালারি, ঠিক সেভাবেই আনন্দে মাতোয়ারা হলেন ঢাকার এই ক্যাফেটারিয়ায় উপস্থিত বাংলাদেশের রিয়াল মাদ্রিদ সমর্থকরা।

শনিবার গগন বিদারী চিৎকারে রিয়াল ভক্তরা নিজেদের আনন্দ প্রকাশ করলেন। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশি রিয়াল মাদ্রিদ সমর্থকদের ফেসবুকভিত্তিক প্লাটফর্ম মাদ্রিদিস্তা বিডি গ্রুপ।

দিনের পুরো সময় রিয়াল সমর্থকরা আনন্দে কাটিয়েছেন। প্রিয় দলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পাশাপাশি নতুন মৌসুমের জন্য শুভ কামনা জানিয়েছেন ভক্তরা।

বাংলাদেশের রিয়াল মাদ্রিদ ভক্তদের উৎসবমুখর একদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই রিয়ালের সমর্থকরা সকাল থেকে আসতে শুরু করেন। দুপুরে টি-শার্ট ও মেম্বারশিপ কার্ড বিতরণ করা হয়। রিয়ালের সাদা জার্সির পেছনে ‘১৩’ লেখা ছিল। অনুষ্ঠানে আরও ছিল লস ব্লাঙ্কোদের ক্লাব ইতিহাসের ওপর কুইজ। সেখানে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন গ্রুপের সব সদস্য।

অনুষ্ঠানের শুরুতেই কেক কাটে গ্রুপের অ্যাডমিনরা। প্রধান অতিথি ছিলেন তরুণ নাট্যপরিচালক মাবরুর রশিদ বান্নাহ। আরও ছিলেন মাদ্রিদিস্তা বিডি গ্রুপের অ্যাডমিন ইব্রাহীম রনি, শামীম, মমিতসহ অনেকে।

অনুষ্ঠানের এক পর্যায়ে মাদ্রিদিস্তা বিডি গ্রুপ রিয়ালের ঐতিহাসিক সব মুহূর্ত নির্ভর একটি ডকুমেন্টারি দেখায়। টিভিতে সেইসব দৃশ্য দেখে আবারও উচ্ছ্বাসে ফেটে পড়েন রিয়াল ভক্তরা। সব মিলিয়ে এক প্রাণবন্ত রঙিন দিন কাটিয়েছেন রিয়ালের এই ভক্তরা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের