হিলিতে প্রাইভেট স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ডলি মেমোরিয়াল

হিলি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, ২০:১২আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২১:০০

হিলিতে প্রাইভেট স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন ডলি মেমোরিয়াল দিনাজপুরের হিলিতে প্রাইভেট স্কুল ফুটবলে মাধ্যমিক শাখার ফাইনালে সানাশাইন স্কুলকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ডলি মেমোরিয়াল স্কুল।

প্রাথমিক শাখায় চ্যাম্পিয়ন হয়েছে সামস স্কুল, ১-০ গোলে তারা ফাইনালে হারায় জননী স্কুলকে।

প্রাইভেট স্কুল সোসাইটি হাকিমপুরের আয়োজনে রবিবার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে এই খেলা হয়। উপজেলার ১১টি প্রাইভেট স্কুলের ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।

খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। প্রাইভেট স্কুল সোসাইটি হাকিমপুরের সভাপতি সোহরাফ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, সংগঠনের সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের