৫ গোল করে ইয়োভিচের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৮, ১০:৫৫আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১১:০২

একাই ৫ গোল করেছেন লুকা ইয়োভিচ বয়স মাত্র ২০। এই বয়সেই এমন এক জায়গায় নিজেকে নিয়ে গেলেন লুকা ইয়োভিচ, যেখানে যেতে পারেনি কেউ। এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের জার্সিতে একাই করেছেন তিনি ৫ গোল। বুন্দেসলিগার ইতিহাসে ইয়োভিচের মতো এত কম বয়সে ৫ গোল করার নজির আর নেই।

শুক্রবার রাতে ঘরের মাঠে ফরচুনা ডুসেলডর্ফকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রাঙ্কফুর্ট। প্রতিপক্ষকে বিধ্বস্ত করার পথে ইয়োভিচ একাই করেছেন ৫ গোল। মাত্র ২০ বছর বয়সে প্রচারের আলোতে নিজেকে রাঙিয়ে নেওয়া এই সার্বিয়ান স্ট্রাইকার মাত্র তৃতীয়বারের মতো শীর্ষ কোনও প্রতিযোগিতায় একাদশে থেকে নেমেছিলেন মাঠে। অথচ তার ‘গোল মেশিন’ রূপ দেখে সেটা বোঝার উপায় কোথায়!

সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় ৫ গোল করার রেকর্ড গড়েছেন তিনি। নতুন ইতিহাস লেখার শুরুটা করেছিলেন ইয়োভিচ দুর্দান্ত এক গোল করে। ২৬ মিনিটে প্রথম গোলটা করেছেন তিনি ভলিতে, বক্সের ভেতর থেকে অনেকটা বাইসাইকেল কিকের মতো শটে বল জড়িয়ে দেন জালে।

৩৪ মিনিটে তার দ্বিতীয় গোলটিও আসে ভলিতে। শটে খুব একটা জোর না থাকলেও নিচু হয়ে আসা বল ধরতে পারেননি ডুসেলডর্ফ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে গিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ২০ বছর বয়সী স্ট্রাইকার। ৫৫ মিনিটে করা লক্ষ্যভেদে হ্যাটট্রিক আনন্দে মাতেন তিনি।

তবে থামেনি তার গোল উৎসব। ৬৯ মিনিটে চতুর্থ গোলের পর ৭২ ‍মিনিটে আরেকবার মাতেন গোলের আনন্দে। সব মিলিয়ে একাই ৫ গোল করে ইয়োভিচ লিখে নেন বুন্দেসলিগার নতুন ইতিহাস। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম