নাসিরের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ২১:৪৩আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ২২:০০

নাসিরউদ্দীন ঢাকা আবাহনীর অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিন দিনের আল্টিমেটাম দিয়েছিল নাসিরউদ্দীনকে। মঙ্গলবার ছিল তার শেষ দিন। এদিনই আবাহনী তাদের অভিযোগ তুলে নিলো। আর এতে এই মৌসুমে খেলতে কোনও বাধা রইল না নাসিরের।

ফুটবলের নতুন মৌসুম শুরুর হওয়ার ঠিক আগে নাসিরকে নিয়ে ঝামেলার মুখোমুখি হয় আবাহনী। জনপ্রিয় দলটির অভিযোগ, তাদের কাছ থেকে তিন লাখ টাকা অগ্রিম নিয়ে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। আবাহনীর অভিযোগের ভিত্তিতে নাসিরকে তিন দিনের আল্টিমেটাম দেয় বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি।

এই সময়ের মধ্যে আবাহনীর সঙ্গে বিষয়টি নিয়ে সমঝোতা করতে বলা হয় নাসিরকে। সমঝোতা না হলে বাফুফের বাইলজের ২৬.৮ ধারা অনুযায়ী এক বছরের জন্য সাসপেন্ড হতেন তিনি।

সমঝোতা হয়ে গেছে জানালেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নাসিরউদ্দীন আমাদের কাছে ক্ষমা চেয়েছে। এছাড়া আবাহনীতে খেলতে চেয়েছিল। কিন্তু এখন তো খেলার সুযোগ নেই। তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আমরা নাসিরের বিপক্ষে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। যেন সে কোনও নিষেধাজ্ঞায় না পড়ে ঘরোয়া ফুটবলে খেলতে পারে। আমরা চাই না কোনও ফুটবলারের ক্যারিয়ার শেষে হয়ে যাক।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের