লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১২:৫৫আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১২:৫৫

ব্রাহিম দিয়াজের জোড়া গোলে জিতেছে ম্যানসিটি ইংলিশ লিগ কাপের শেষ ষোলোতে একতরফা জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ইতিহাদ স্টেডিয়ামে ১৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্রাহিম দিয়াজের প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে সের্হিয়ো রিকোকে পরাস্ত করে জালে জড়ায়।

বিরতির আগে দুইবার লিড নেওয়ার সুযোগ পায় সিটিজেনরা। কিন্তু কেভিন ডি ব্রুইনের ক্রসে ফিল ফডেনের চমৎকার হেড দূরের পোস্টের পাশ দিয়ে চলে যায়। ফুলহ্যাম রক্ষণ ভেদ করে ঢুকলেও গোলপোস্টের খুব কাছ থেকে নিখুঁত শট নিতে পারেননি গ্যাব্রিয়েল জেসুস।

ব্রাজিরিয়ান তারকার শট আবার পোস্টে লেগে ফিরে আসলে দিয়াজ করেন দ্বিতীয় গোল। ৬৫ মিনিটের ওই গোলে ম্যানসিটির জয় সুনিশ্চিত হয়। শেষ আটে ম্যানসিটির প্রতিপক্ষ লিস্টার সিটি কিংবা সাউদাম্পটন। স্থগিত হওয়ার ম্যাচটি হবে ২৭ নভেম্বর। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম