অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৭:২৬আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৭:৩৭

দক্ষিণ আফ্রিকাকে দুরন্ত সূচনা এনে দেন স্টেইন গত জানুয়ারিতে পার্থ স্টেডিয়ামে হয়েছিল ওয়ানডে অভিষেক, ইংল্যান্ডের কাছে ১২ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। নতুন ভেন্যুতে রবিবার ৫৩,৭৮১ দর্শক আবারও হতাশার গ্লানি নিয়ে ফিরে গেল। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ওয়ানডেতে গুঁড়িয়ে গেল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

ডেল স্টেইনের ম্যাচসেরা পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা জিতল ৬ উইকেটে। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ দু প্লেসি ব্যাট করতে পাঠান ফিঞ্চকে। শুরুতেই স্টেইনের তোপ। ৩৮.১ ওভারে মাত্র ১৫২ রানে অলআউট অস্ট্রেলিয়া। ২১ বছরের মধ্যে হোম ওয়ানডেতে এটি তাদের সর্বনিম্ন স্কোর। ১৫৩ রানের লক্ষ্য অনায়াসে ছুঁয়েছে প্রোটিয়ারা। ২৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পায় সফরকারীরা।

স্টেইন তার দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন। তারপর ১৭তম ওভার থেকে নিজের টানা তিন ওভারে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান অ্যান্ডাইল ফেলুকোয়াইয়ো। মাত্র ১০৭ রানে ৮ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া পায় ইনিংসের সর্বোচ্চ জুটি। ৩৩ রানের এই জুটি গড়েন নাথান কোল্টার নাইল ও মিচেল স্টার্ক।

কোল্টার নাইল সর্বোচ্চ ৩৪ রান করেন স্বাগতিকদের পক্ষে। দ্বিতীয় সেরা ৩৩ রান অ্যালেক্স ক্যারের।

স্টেইন ৭ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। তার সমান উইকেট নেন লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির। সবচেয়ে বেশি ৩ উইকেট ফেলুকোয়াইয়োর।

কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিকসের জুটিতে সহজ জয়ের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা। ৯৪ রানের জুটি গড়েন তারা। দুজনেই অল্পের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি। ৪৭ রান করেন ডি কক, আর হেনড্রিকসের ব্যাটে আসে ৪৪ রান। অ্যাইডেন মারক্রাম ৩৬ রান করে আউট হন। দু প্লেসি ১০ ও ডেভিড মিলার ২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন।

মার্কুস স্টোইনিস সবচেয়ে বেশি ৩ উইকেট নেন অস্ট্রেলিয়ার পক্ষে।

দ্বিতীয় ওয়ানডে হবে শুক্রবার, অ্যাডিলেডে।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের