আবাহনীকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৮, ২০:১৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২০:২৮

আবাহনী-শেখ রাসেল ম্যাচের একটি মুহূর্ত লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোমবার বিকেলের এই লড়াইয়ে জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র। আলিশের আজিজোভের একমাত্র লক্ষ্যভেদে ঢাকা আবাহনীকে হারিয়েছে তারা ১-০ গোলে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল।

‘সি’ গ্রুপে মুক্তিযোদ্ধা সংসদের বিদায়ে শেখ রাসেল ও আবাহনীর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। সোমবার দল দুটির লড়াইয়ে ঠিক হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর হারে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে শেখ রাসেল।

আজিজোভের দেওয়া গোলে জয় নিশ্চিত হয় শেখ রাসেলের। শুরু থেকেই আবাহনীর রক্ষণের কঠিন পরীক্ষা নেওয়া শেখ রাসেল ৩০তম মিনিটে সফল হয় উজবেকিস্তানের ফরোয়ার্ডের লক্ষ্যভেদে। বক্সের ভেতর থেকে তার নিচু হেড জালে জড়ালে আনন্দে মাতে শেখ রাসেল। খেলার ফিরতে মরিয়া হয়ে ওঠা আবাহনী বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডের ব্যর্থতায় তা আর হয়নি।

এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে শেখ রাসেল। ‘সি’ গ্রুপের সব খেলা শেষে ২ ম্যাচে ২ জয়ে শেখ রাসেলের পয়েন্ট ৬। আর এক জয় ও এক হারে আবাহনীর পয়েন্ট ৩।

৮ নভেম্বর কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ আরামবাগ। আর ১০ নভেম্বর শেষ আটে শেখ রাসেল লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের