টানা ড্র করেও শেষ আটে বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৩

এই হাসি ধরে রাখতে পারেনি বসুন্ধরা টানা দ্বিতীয় ড্র করলেও ‘ডি’ গ্রুপ থেকে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। নোফেল স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলের ড্র করেছে তারা।

ঢাকঢোল পিটিয়ে দলবদল করেছিল বসুন্ধরা। শক্তিশালী দলের মর্যাদা নিয়েই ফেডারেশন কাপে পা রাখে নতুন এই দলটি। শুরুটাও হয়েছিল দুর্দান্ত, ঢাকা মোহামেডানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে। কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পর নতুন ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও জিততে পারেনি তারা।

শেখ জামালের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছিল বসুন্ধরা। এবার নোফেলের সঙ্গেও একই ভাগ্য বরণ করে নিতে হয়েছে তাদের। তারপরও তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শেষ আটে উঠেছে অস্কার ব্রুজনের দল। আগেই বিদায় নিশ্চিত হওয়া নোফেলের ভাগ্যে জুটল একমাত্র পয়েন্ট।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু থেকে বসুন্ধরা বল দখলে এগিয়ে ছিল। কিন্তু সেভাবে আক্রমণ গড়ে তুলতে পারেনি। ১৩ মিনিটে কোস্টারিকার দানিয়েল কোলিনদ্রেসের ফ্রি কিক গোলকিপার গ্রিপে নিয়ে নেন।

৩০ মিনিটে নোফেল প্রায় গোল করেই ফেলেছিল। মিডফিল্ডার জমির উদ্দিন বক্সে ঢুকে কাট ব্যাক করলেও লক্ষ্যে শট নেওয়ার মতো কেউ ছিলেন না। ৩৬ মিনিটে বসুন্ধরা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। মোহাম্মদ ইব্রাহিমের বাঁ প্রান্তের ক্রস নাগাল পাননি  গোলকিপার আপেল মাহমুদ। ফ্লাইট মিস করেন। ফাঁকায় বল পেয়ে মাশুক মিয়া জনি জালে বল জড়াতে সময় নেননি।

৪৩ মিনিটে ব্যবধান বাড়তে পারতো বসুন্ধরা। বদলি ফরোয়ার্ড মতিন মিয়ার পাসে বক্সে ঢুকে আরেক ফরোয়ার্ড সবুজ ঠিকঠাক প্লেসিং করতে পারেননি। বল চলে যায় গোলকিপারের হাতে।

বিরতির পর নোফেল আরও সুযোগ সন্ধানী হয়ে খেলার চেষ্টা করে। যদিও বসুন্ধরা ৫২ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো। কিরগিজস্থানের মিডফিল্ডার বখতিয়ার দুইশেভেকভের ফ্রি কিক থেকে নেওয়া শট বারের উপর দিয়ে উড়ে যায়।

৬০ মিনিটে নোফেল ম্যাচে সমতা ফেরায়। গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার পাসে মিডফিল্ডার খন্দকার আশরাফুল ইসলাম বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়িয়ে স্বস্তি ফেরান।

ব্যবধান ১-১ গোলে হওয়ার পর বসুন্ধরা জয়সূচক গোলের জন্য মরিয়া ছিল, কিন্তু সফল হয়নি।

৭২ মিনিটে ব্রাজিলিয়ান মার্কো ভিনিসিয়াসের শট গোলবারের পাশ দিয়ে যায়। তিন মিনিট পর কোলিনদ্রেসের কর্নারে ডিফেন্ডার নাসিরউদ্দিনের হেড গোলকিপার সহজে ধরে ফেলেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম