মৌসুমের প্রথম হারে ইতিবাচক রোনালদো

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৫:৩৯

মৌসুমের প্রথম হারে ইতিবাচক রোনালদো চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। তাতে ২০১৮-১৯ মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পায় ইতালিয়ান চ্যাম্পিয়নরা। যদিও ‘সঠিক সময়েই’ হারটা এসেছে বলে মনে করছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

জুভেন্টাস স্টেডিয়ামে তার লক্ষ্যভেদেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে শেষের নাটকীয়তায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। রোনালদো অবশ্য এই হারে ইতিবাচক। আরও ভালো করার পথে এই ধাক্কা কাজে দেবে বলে ইঙ্গিত তার।

জুভেন্টাসে নাম লেখানোর পর শুরুতে খুঁজে পাওয়া যাচ্ছিল না রোনালদোকে। তবে তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ নতুন করে ওঠার পর থেকে নিয়মিত গোল করে যাচ্ছেন তিনি। দলের জয়ে অবদান রাখা পর্তুগিজ তারকা ম্যানইউয়ের বিপক্ষেও করেছিলেন লক্ষ্যভেদ, তবে এবার আর জেতাতে পারেননি তুরিনের ক্লাবটিকে। যদিও বিষয়টিকে ইতিবাচকই দেখছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী, ‘হার কখনোই ভালো বিষয় নয়, তবে এই হারটা সম্ভবত সঠিক সময়েই এসেছে।’

স্কুদেত্তোকে নিজেদের বানিয়ে ফেলেছে জুভেন্টাস। গত সাত বছর তারা ছাড়া কেউই জিততে পারেনি সিরি ‘এ’। এবারও লিগে দুর্দান্ত সময় কাটাচ্ছে দলটি। ম্যানইউয়ের বিপক্ষে হারের আগে চ্যাম্পিয়নস লিগেও ছিল সেরা ফর্মে, আগের তিন ম্যাচের সবটাতেই মাঠ ছেড়েছিল জয় নিয়ে। তাই এক হারে মোটেও হতাশা কাজ করছেন না রোনালদোর মধ্যে, ‘আমরা দুর্দান্ত দল। এখনও আমরা (চ্যাম্পিয়ন লিগ) গ্রুপের শীর্ষে। আমি নিশ্চিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আমরা সামনে যাব।’

২৭ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে ‍জুভেন্টাসের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আপাতত তাদের নজর এসি মিলানের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। চলতি মৌসুমে দারুণ সময় কাটানো মিলানের মুখোমুখি হবে তারা রবিবার। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের