মদরিচকে ব্যালন ডি’অরের দাবিদার মানছেন না কাভানি

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ২০:০২আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ২০:০২

লুকা মদরিচ ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লুকা মদরিচ। সামনের ব্যালন ডি’অরেও ফেভারিট ধরা হচ্ছে ক্রোয়েট মিডফিল্ডারকে। যদিও প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকার এদিনসন কাভানি মদরিচকে যোগ্য মনে করছেন না পুরস্কারটির জন্য।

রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মদরিচ। ক্লাব ফুটবলের সাফল্যের পর জাতীয় দল ক্রোয়েশিয়ার জার্সিতে কাটিয়েছে ক্যারিয়ারের সেরা সময়। রাশিয়া বিশ্বকাপে তার নেতৃত্বে ক্রোয়েশিয়া খেলেছে ফাইনাল, যেখানে মদরিচের অবদান অনেক। যে কারণে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ও জেতেন তিনি। এরপর উয়েফার বর্ষসেরা খেলোয়াড় ও ফিফার ‘দ্য বেস্ট’ জিতেছেন রিয়াল তারকা।

এখন ব্যালন ডি’অরেও ফেভারিট ধরা হচ্ছে তাকে। ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া পুরস্কারটি অনেকেই দেখছেন তার হাতে। যদিও উরুগুয়ে স্ট্রাইকার কাভানি অন্য দলে। মদরিচকে বাদ দিয়ে ফ্রান্সের কোনও খেলোয়াড়ের হাতে তিনি দেখছেন ব্যালন ডি’অর। কেননা ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ জিতেছে ফরাসিরাই।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাভানি বলেছেন, ‘(রাফায়েল) ভারানকে এখানে ভালো মানাবে, তাছাড়া (আন্তোয়ান) গ্রিয়েজমান, (কাইলিয়ান) এমবাপে... আমার মনে হয় কোনও ফরাসির জেতা উচিত। অন্য যে কেউ জিততে পারে, তবে সেটা ফরাসি কোনও খেলোয়াড় হওয়া উচিত।’

কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন পিএসজি তারকা, ‘তারা (ফ্রান্স) বিশ্বকাপ জিতেছে। মদরিচ দারুণ মৌসুম কাটিয়েছে, তবে তার সতীর্থ ভারান চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ দুটোই জিতেছে। মদরিচ ফাইনাল খেলেছে এবং টুর্নামেন্টে দারুণ সময় কাটিয়েছে, কিন্তু ভারান এটার আরও বেশি দাবিদার।’

৩ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের