‘শারীরিক শক্তি নির্ভর হলেও বাংলাদেশের ফুটবলের মান ভালোই’

তানজীম আহমেদ
০১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭

ঢাকা শহর ভালোই লাগছে বিশ্বকাপে খেলা কোলিন্দ্রেসের রাশিয়া বিশ্বকাপের খেলোয়াড়কে এনে হৈচৈ ফেলে দিয়েছিল নবাগত বসুন্ধরা কিংস। হতাশ করেননি দানিয়েল কোলিন্দ্রেস। কোস্টারিকার জাতীয় দলে খেলা এই ফরোয়ার্ডের হ্যাটট্রিকে বিজেএমসিকে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠেছিল বসুন্ধরা, একটি গোল ছিল ফাইনালেও। কিন্তু শিরোপার লড়াইয়ে তার দল হেরে যায় ঢাকা আবাহনীর কাছে। ৫ গোল করলেও ট্রফি হাতে নিতে না পারার কষ্ট কোলিন্দ্রেসের মনে। অল্প সময়ের মধ্যে অপরিচিত পরিবেশের সঙ্গে অনেকটাই মানিয়ে নিয়েছেন তিনি। বাংলাদেশে নিজের স্বপ্ন-প্রত্যাশার কথা বাংলা ট্রিবিউনের সঙ্গে ভাগ করে নিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

বাংলা ট্রিবিউন: ঢাকায় এসেছেন প্রায় আড়াই মাস হলো। কেমন লাগছে?

কোলিন্দ্রেস: ঢাকা শহরে খারাপ লাগছে না। সুন্দর শহর, অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। গাড়ি-রিকশা-সিএনজি-ট্যাক্সি সব কিছু্তে ওঠার অভ্যাস করে ফেলেছি। শুধু তাই নয়, আমি ঢাকার অনেক ভালো রেস্টুরেন্টও চিনি। সেজন্য আমার ক্লাবকে ধন্যবাদ।

বাংলা ট্রিবিউন: ঢাকা শহরের যানজট নিয়ে কী বলবেন?

কোলিন্দ্রেস:  ঢাকার যানজট নিয়ে আমার কিন্তু কোনও অভিযোগ নেই! যদিও এখানে যানজটে একটা ব্যাপার দেখে আশ্চর্য হয়েছি। যানজটের মধ্যেই রাস্তায় হাতি হাঁটছে, যা আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে।

ফেডারেশন কাপে বিজেএমসির বিপক্ষে হ্যাটট্রিকের পর কোলিন্দ্রেস বাংলা ট্রিবিউন: বিশ্বকাপ প্রসঙ্গে আসি। রাশিয়া বিশ্বকাপে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?

কোলিন্দ্রেস: আমার জন্য ভালো অভিজ্ঞতা বলতে পারেন। তবে গ্রুপ পর্বেই বাদ পড়ায় আমার দল কোস্টারিকার জন্য নয়। যখন আমি ফুটবল খেলা শুরু করি, তখন থেকেই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। বিশ্বকাপে কোস্টারিকার কোয়ালিফাই করার খবর শুনে আমাদের দেশে হৈচৈ পড়ে গিয়েছিল। কারণ আমাদের দেশে ফুটবল খুবই জনপ্রিয়।

বাংলা ট্রিবিউন: বাংলাদেশে এসে এর মধ্যে একটা টুর্নামেন্টে খেলেছেন। এদেশের ফুটবল নিয়ে আপনার কী অভিমত?

কোলিন্দ্রেস:  একটু শারীরিক শক্তি নির্ভর হলেও বাংলাদেশের ফুটবলের মান ভালোই। এদেশের ফুটবলাররা সম্ভবত ইংলিশ প্রিমিয়ার লিগকে অনুসরণ করে, অনেকটা ওদের মতো লম্বা পাস নির্ভর খেলে।

বাংলা ট্রিবিউন:  বাংলাদেশ ও কোস্টারিকার ফুটবলের প্রধান পার্থক্য কী?

কোলিন্দ্রেস: প্রধান পার্থক্য হলো ফুটবল আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা, আর বাংলাদেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়। আমাদের দেশের বেশিরভাগ শিশু ফুটবলার হতে চায়, আর এখানে ক্রিকেটার। কোস্টারিকায় নিয়মিত ঘরোয়া ফুটবল হয়। প্রতি বছর লিগ হয় দুটি।

বাংলা ট্রিবিউন: আপনার তাহলে ক্রিকেট সম্পর্কে ধারণা আছে!

কোলিন্দ্রেস:  মাঝে মাঝে টেলিভিশনে দেখি। বল বাউন্ডারি লাইন পেরোলে চার হয়, আর লাইনের ওপর দিয়ে উড়ে গেলে ছয়। বল স্টাম্পে হিট করলে আউট।

বাংলা ট্রিবিউন: এখানে আসার আগে বাংলাদেশ সম্পর্কে আপনার কী ধারণা ছিল?

কোলিন্দ্রেস: আসার আগে বাংলাদেশ সম্পর্কে জানার চেষ্টা করেছি। এখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আছে। সিলেটের চা বাগান ও সুন্দরবন সম্পর্কে জেনেছি। শহরগুলো জনবহুল, তবে মানুষ খুব বন্ধুসুলভ। ধর্ম সম্পর্কেও জেনেছি। এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান। আমি সুন্দরবন আর সমুদ্রের তীরে বেড়াতে যেতে চাই, এদেশের সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে চাই।

বসুন্ধরা কিংসকে সাফল্য এনে দিতে চান কোস্টারিকান ফরোয়ার্ড কোলিন্দ্রেস বাংলা ট্রিবিউন: কোস্টারিকার ফুটবলাররা সাধারণত উত্তর আর দক্ষিণ আমেরিকার লিগে খেলে, কেউ কেউ ইউরোপেও যায়। আপনি বাংলাদেশকে কেন বেছে নিলেন?

কোলিন্দ্রেস: আসলে সমঝোতার ওপরে অনেক কিছু নির্ভর করে। ব্রাজিল ও ভারতে আলোচনা চলছিল, কিন্তু সফল হয়নি। এখানে আলোচনা সফল হওয়ায় খেলছি।

বাংলা ট্রিবিউন: ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে কী বলবেন?

কোলিন্দ্রেস: আমরা ফাইনাল হেরেছি, যা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আবাহনী ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলা ট্রিবিউন: ফাইনালে চার লাল কার্ডকে কীভাবে দেখছেন?

কোলিন্দ্রেস: এমনটা হতেই পারে, আমাদের দেশেও হয়। এখন হয়তো কয়েকজন খেলোয়াড় কয়েকটি ম্যাচ খেলতে পারবে না।

বাংলা ট্রিবিউন: এখানে কাদের বিপক্ষে খেলা কঠিন মনে হচ্ছে?

কোলিন্দ্রেস:  সবার আগে তপু বর্মণের কথা বলবো। আবাহনীর মাসিহ সাইগানি, শেখ রাসেলের উদোকা কিংবা অন্য দলের ডিফেন্ডাররাও খারাপ নয়। শেখ রাসেল, শেখ জামাল ও আবাহনী ভালো দল, তাদের ফরোয়ার্ডরাও খুব ভালো।

বাংলা ট্রিবিউন: প্রিমিয়ার লিগে আপনার লক্ষ্য কী?

কোলিন্দ্রেস: ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হতে পারিনি। বসুন্ধরা কিংসকে স্বাধীনতা কাপের শিরোপা এনে দিতে চাই, এরপর লিগে ধাপে ধাপে এগোতে চাই। আমার লক্ষ্য দলকে সাফল্য এনে দেওয়া।

/টিএ/এফএইচএম/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের