গোল উৎসব করে কোপার শেষ ষোলোতে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১১:২৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১১:২৭

মেলিয়াকে বিধ্বস্ত করেছে রিয়াল তৃতীয় বিভাগের দল মেলিয়ার বিপক্ষে গোল উৎসব করে কোপা দেল রের শেষ ষোলোতে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ৩২ এর দ্বিতীয় লেগে তারা জিতেছে ৬-১ গোলে। দুই লেগে তাদের অগ্রগামিতা ১০-১ গোলের।

তিন মিনিটের ব্যবধানে মার্কো আসেনসিওর জোড়া গোলে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এই অর্ধে অন্য গোলটি করেন অভিষিক্ত জাভি সানচেস।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন ইস্কো। নতুন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে প্রথমবার একাদশে জায়গা পেয়েই গোল করলেন তিনি। আর সেপ্টেম্বরের পর এই প্রথম জালের দেখা পেলেন এই স্পেন মিডফিল্ডার। ৭৫ মিনিটে ব্রাজিলিয়ান ভিনিসিয়ার জুনিয়র করেন পঞ্চম গোল।

মেলিয়া শেষ দিকে এসে তাদের সফরকারী দর্শকদের উল্লাসে মাতার সুযোগ করে দেয়। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়াসিন কাসমি। ইস্কো আবারও গোলব্যবধান পাঁচে বাড়িয়ে নেন তার দুই মিনিট পর। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি