থাইল্যান্ডের সঙ্গে ড্র কিশোরদের

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ২১:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:০৩

বাংলাদেশের গোল উদযাপন সাইপ্রাসের কাছে ৪-০ গোলে হেরে উয়েফা অনূর্ধ্ব-১৫ ফুটবল শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে পয়েন্ট উদ্ধার করেছে কিশোররা। অবশ্য এগিয়ে গিয়েও সেটা ধরে রাখতে পারেনি মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।

থাই শহর বুরিরামে উয়েফা মিনি ফুটবল প্রজেক্টের অধীনে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে। আগামী শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ।

উয়েফার আয়োজিত এই চার জাতির টুর্নামেন্টে হারে শুরু হলেও লড়াই করার মানসিকতা নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু থাইল্যান্ড আধিপত্য ধরে রেখে খেলতে থাকে পুরোটা সময়। তবে ৩৪ মিনিটে মোহাম্মদ আশিকুর রহমানের চমৎকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের উঁচু করে বাড়ানো বলে লক্ষ্যভেদী হেড করেন তিনি।

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার এক মিনিট আগে কর্নার থেকে চোন্নাপাত বুয়াফান সমতায় ফেরান থাইল্যান্ডকে।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে সব চেষ্টা করেছে স্বাগতিকরা। কিন্তু বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডাররা সাফল্যের সঙ্গে তাদের ‍রুখে দিয়েছে। খেলার শেষ সময়ে একটি ফ্রি কিক দক্ষতার সঙ্গে হাতে নিয়ে নেন গোলরক্ষক। তার আগে ৮৩ মিনিটে কর্নার থেকে প্রতিপক্ষের একটি প্রচেষ্টা ফিস্ট করে ফেরান তিনি। বাংলাদেশের রক্ষণভাগও নস্যাৎ করে দেন থাই আক্রমণ। তাতে অভিজ্ঞতা অর্জনের এই মিশনে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের