র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ বেলজিয়ামের

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৮, ১২:০৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১২:২৭

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ বেলজিয়ামের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ডিসেম্বরেও ধরে রেখেছে বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা দলটি এক নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছে। বৃহস্পতিবার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থেকে এই বছর শেষ করবে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে।

ফিফা জানায়, বেলজিয়ামের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে ফ্রান্স। বেলজিয়ানদের অর্জন ১৭২৭ পয়েন্ট, আর ফরাসিদের ১৭২৬। রবের্তো মার্তিনেসের দলকে হটিয়ে রাশিয়ায় ফাইনালে ওঠা দলটি র‌্যাংকিংয়ে হার মানল।

ব্রাজিল আছে তিন নম্বরে। বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া চতুর্থ স্থান ধরে রেখেছে। উয়েফা নেশনস লিগের ফাইনালে ওঠা ইংল্যান্ড আর পর্তুগাল পঞ্চম ও ষষ্ঠ। শীর্ষ দশের বাকি দল উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক।

৫ জানুয়ারি শুরু হতে যাওয়া এশিয়ান কাপে ইরান খেলবে এশিয়ার শীর্ষ র‌্যাংকিংধারী হয়ে। তাদের অবস্থান ২৯ নম্বরে।

২০২২ সালের বিশ্বকাপ আয়োজক কাতার ৯৩তম। আফ্রিকার সেরা দল সেনেগাল আছে ২৩ নম্বরে। কনকাকাফ অঞ্চলের সেরা দল মেক্সিকো ১৭তম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের