বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭

শিরোপা জয়ী রংপুর বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের অনূর্ধ্ব-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রবিবার ফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগকে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ৮০ মিনিটের প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় রংপুর। ৪৩ মিনিটে ডি-বক্সের ভেতরে ঢুকে জোরালো শটে গোল করেন আপন চন্দ্র রায়।

৫৭ মিনিটে সমতা নিয়ে আসে রাজশাহী। কর্নার থেকে মোহাম্মদ আহাদের হেড  জড়িয়ে যায় জালে।

নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৮৫ মিনিটে হেড থেকে রংপুরের জয়সূচক গোলদাতা শামীম ইসলাম।

তিন ম্যাচে চার গোল করে শামীমই চূড়ান্ত পর্বের সর্বোচ্চ গোলদাতা। দলের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘ফাইনালে দলকে জয় এনে দিতে পেরে খুব ভালো লাগছে। এই প্রথম এত বড় আসরে খেললাম। ভবিষ্যতে জাতীয় দলে খেলতে চাই।’

চ্যাম্পিয়ন হয়ে রংপুরের কোচ শামীম খান মিসকিনও দারুণ খুশি। এএফসি ‘সি’ লাইসেন্স পাওয়া এই কোচের কথা, ‘চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই আলাদা। খুব ভালো লাগছে। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করতে হবে। আর তা হলেই ফুটবলের সংকট দূর হবে।’

চ্যাম্পিয়ন হতে না পারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট রাজশাহীর কোচ জহির ইকবাল, ‘মাত্র ৭ দিন প্র্যাকটিস করে এই টুর্নামেন্টে অংশ নিয়েছি আমরা। ফাইনালে হেরে গেলেও আমাদের দল খারাপ খেলেনি। দলের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের