স্বাধীনতা কাপে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:১৯

স্বাধীনতা কাপ নিয়ে বসুন্ধরা কিংসের উল্লাস গত মাসে ফেডারেশন কাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বসুন্ধরা কিংস, হেরে যায় ঢাকা আবাহনীর কাছে। তবে মৌসুমের দ্বিতীয় প্রতিযোগিতা নিরাশ করেনি ঢাকার ফুটবলের নতুন শক্তিকে। স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরা ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। 

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম আক্রমণটি ছিল শেখ রাসেলের। ডিফেন্ডার আরিফুল ইসলামের আড়াআড়ি পাস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোয়িনের ব্যাক হিল কর্নারের বিমিয়ে রক্ষা করেন বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমান জিকো।

১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস ভিনিসিয়াসের জোরালো শট পরাস্ত করে শেখ রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানাকে।

পিছিয়ে পড়ে বসুন্ধরার রক্ষণভাগে ঝাঁপিয়ে পড়ে শেখ রাসেল। কিন্তু ওডোয়িনের দুটি এবং ইয়ামিন আহমেদ মুন্নার একটি প্রচেষ্টা সফল হয়নি। এর মধ্যে জিকো সেভ করেছেন দুটি শট।

বিরতির ঠিক আগেই অবশ্য সমতা চলে আসে ম্যাচে। এবার দলকে হতাশ করেননি ওডোয়িন। নাইজেরিয়ান ফরোয়ার্ডের জোরালো শট জিকোকে বোকা বানিয়ে জড়িয়ে যায় জালে।

দ্বিতীয়ার্ধেও দুটো ভালো সুযোগ পেয়েছিল শেখ রাসেল। ৬৭ মিনিটে ওডোয়িনের শট ঠেকিয়ে দেন ডিফেন্ডার নাসিরউদ্দীন। ৭৬ মিনিটে আবার ওডোয়িনের ব্যর্থতা।  ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল ডি সিলভার ক্রসে তিনি পা ছোঁয়াতে পারেননি।

নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলদাতা মতিন মিয়া। শেখ রাসেলের বিপলু আহমেদের কাছ থেকে বল কেড়ে, বক্সে ঢুকে গোলকিপার রানাকে পরাস্ত করেন এই বদলি ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর দুটো সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু ভিনিসিয়াস ও কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কোলিনদ্রেস দলকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি। তাতে অবশ্য ক্ষতি হয়নি বসুন্ধরার, ২-১ ব্যবধান ধরে রেখে বছরের শেষ টুর্নামেন্ট জয়ের আনন্দে মেতে উঠেছে তারা।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে