মার্চ-এপ্রিলে বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ২১:৪১আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ২১:৪১

মার্চ-এপ্রিলে বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল ছেলেদের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হয় ১৯৯৬ সালে। এবার মেয়েদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ছেলেদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল হয়। এবার বাংলাদেশের ফুটবল সূচিতে যোগ হতে যাচ্ছে মেয়েদের আন্তর্জাতিক প্রতিযোগিতা। আগামী মার্চ-এপ্রিলে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হবে। বাংলাদেশ সহ ৬টি দল অংশ নিতে পারে এই টুর্নামেন্টে।’

নতুন বছরে জাতীয় দলকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘এবারও দেশের বাইরে গিয়ে অনুশীলন করবে জাতীয় দল। জাতীয় দলের ম্যাচগুলোকে আমি অগ্রাধিকার দিচ্ছি। তবে শুধু আমি দিলে হবে না, সবার জাতীয় দলের গুরুত্ব বুঝতে হবে। দুই সপ্তাহ সময় পেলে প্রশিক্ষণের জন্য কাতার, জাপান অথবা দক্ষিণ কোরিয়ায় যাওয়া সম্ভব।’

২০১৯ সালে বাফুফে সভাপতির লক্ষ্য, ‘গত বছর সাফল্য পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এ বছর আরও ভালো করার লক্ষ্যে লিগ সহ অন্যান্য টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করতে চাই, ক্লাব ও জেলাগুলোকে যতটা সম্ভব সাহায্য করতে চাই।’

এ বছর বাফুফে একাডেমির কাজ শুরু করতে আশাবাদী সালাউদ্দিন, ‘ফেব্রুয়ারিতে একাডেমির কাজ শুরু করতে চাই আমরা। এ ব্যাপারে এখনও ফিক্সড স্পন্সর পাইনি। তবে নিজেদের উদ্যোগেই আমরা শুরু করবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের