১৮ জানুয়ারি শুরু প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ২০:১১আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২০:৩০

লিগ কমিটির সভা ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের পর এবার শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই- বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও নতুন দল নোফেল স্পোর্টিং ক্লাবের ম্যাচ দিয়ে আগামী ১৮ জানুয়ারি শুরু হবে দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতা।

শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ দল নিয়ে ছয়টি ভেন্যুতে হবে এবারের ফুটবল লড়াই। আগে ৭ ভেন্যুতে হওয়ার কথা থাকলেও ফরিদপুরের স্টেডিয়াম ফুটবল উপযোগী হতে আরও এক মাস সময় লাগবে। তাই লিগ কমিটি এই ভেন্যু বাদ দিয়েছে আগের তালিকা থেকে।

ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম, ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম, নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম ও গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হবে এবারের প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনের খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

লিগ কমিটি আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে খেলা শেষ করতে চায়, তাই সপ্তাহে বাড়ানো হচ্ছে ম্যাচের দিন। আগে তিনদিন করে খেলা হতো, এবার সপ্তাহে একদিন করে খেলা বাড়িয়ে করা হয়েছে চারদিনে।

লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সভা শেষে বলেন, ‘বর্ষা মৌসুম আমরা পাশ কাটাতে চাই। কিন্তু নানা কারণে তা হয়নি। আশা করছি বর্ষা মৌসুমে খেলতে খুব একটা সমস্যা হবে না। আমরা দ্রুত খেলা শেষ করতে চাইছি, তাই সপ্তাহে খেলার দিন বাড়ানো হয়েছে।’

প্রিমিয়ার লিগের মাঝে জাতীয় দল, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ও ঢাকা আবাহনীর এএফসি কাপ থাকবে। এনিয়ে লিগ কমিটির চেয়ারম্যান বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচের সময় আমাদের একটু ছাড় দিতে হবে। হয়তো কয়েকদিনের বিরতি থাকবে।’

প্রিমিয়ার লিগ থেকে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দুটি দল নেমে যাবে চ্যাম্পিয়নশিপে। আর চ্যাম্পিয়নশিপের সেরা দলটি পাবে প্রিমিয়ার লিগে খেলার টিকিট। আগামী মৌসুমের লিগ হবে ১২ দলের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের