পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৯, ০৩:৫১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ০৪:০১

জয়ের ভিত গড়েন কুইন্টন ডি কক টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। ৫০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরেও দাঁড়িয়েছিল সফরকারীরা। যদিও সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি। কুইন্টন ডি ককের চমৎকার ইনিংসে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে প্রোটিয়ারা।

পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতা থাকায় কেপ টাউনের শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণীর। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে ৭ উইকেটে। প্রোটিয়া বোলারদের সামনে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান ৮ উইকেটে করতে পারে ২৪০ রান। এই লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ৬০ বল হাতে রেখে টপকে যায় দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিকদের দাপুটে এই জয়ের নায়ক ডি কক। এই ওপেনার ৫৮ বলে খেলেছেন ৮৩ রানের চমৎকার ইনিংস। ঝড়ো ব্যাটিংয়ের ইনিংসটি তিনি সাজান ১১ চারের সঙ্গে ৩ ছক্কায়। তার গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক ফাফ দু প্লেসি ও রাসি ফন ডের ডুসেন। দুজনই হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন ৫০ রানে। এছাড়া হাশিম আমলা করেন ১৪ রান, আর রিজা হেনড্রিকস খেলেন ৩৪ রানের ইনিংস।

ব্যাট হাতে প্রোটিয়াদের দাপটের দিনে একটি করে উইকেট পেয়েছেন উসমান শিনওয়ারি, মোহাম্মদ আমির ও শাহীন আফ্রিদি।

এর আগে আন্দিলে ফেলুকাও (২/৪২), ডোয়াইন প্রিটোরিয়াস (২/৪৬), কাগিসো রাবাদা (১/৪৩) ও ডেল স্টেইনের (১/৫১) বোলিং তোপে পাকিস্তান করতে পারে ২৪০ রান। ফখর জামানের ৭৩ বলে ৭০ রানের ইনিংস ছাড়া টপ অর্ডারের আর কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। শেষ দিকে ইমাদ ওয়াসিম ৩১ বলে হার না মানা ৪৭ রানের ইনিংস খেললে পাকিস্তানের রান হয় ২৪০। ইমাম-উল-হক আউট হন ৮ রানে। বাবর আজম করেন ২৪, আর ৩১ রান করেন শোয়েব মালিক।

ব্যাট হাতে চমৎকার পারফরম্যান্সে জয়ের ভিত গড়ে দেওয়া ডি কক হয়েছেন ম্যাচসেরা। আর দল হারলেও সিরিজসেরা হয়েছেন পাকিস্তান ওপেনার ইমাম-উল-হক।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৫০ ওভারে ২৪০/৮ (ফখর ৭০, ইমাদ ৪৭*, মালিক ৩১; ফেলুকাও ২/৪২, প্রিটোরিয়াস ২/৪৬)।

দক্ষিণ আফ্রিকা: ৪০ ওভারে ২৪১/৩ (ডি কক ৮৩, দু প্লেসি ৫০*, ফন ডের ডুসেন ৫০*; শাহীন ১/৩৪, আমির ১/৪০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা ৩-২ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: কুইন্টন ডি কক।

সিরিজসেরা: ইমাম-উল-হক।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে