সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে শেখ রাসেলের হোঁচট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৫

শেখ রাসেল-সাইফ স্পোর্টিং ম্যাচে বল দখলের লড়াই টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে চতুর্থ ম্যাচে জিততে পারেনি তারা। শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ক্লাবের লড়াই শেষ হয়েছে ১-১ গোলে।

চার ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও একটি ম্যাচ বেশি খেলেছে সাইফ স্পোর্টিং।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গোলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। প্রথমার্ধে গোল হয়নি। ৭৯ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। কর্নার থেকে হেড করে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিসের।

তবে শেখ রাসেল এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি। চার মিনিট পরই সমতা নিয়ে আসে সাইফ স্পোর্টিং। তা-ও আবার আত্মঘাতী গোলে! দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সিউনগিল পার্কের ক্রস ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন শেখ রাসেলের ডিফেন্ডার ইয়াসিন খান। আর এই গোলই সাইফ স্পোর্টিংকে এনে দেয় একটি মূল্যবান পয়েন্ট।

টানা চতুর্থ জয় না পেয়ে হতাশ শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজ আমাদের জেতা উচিত ছিল। অন্যদিনের তুলনায় বেশি সুযোগ পেলেও আমরা মাত্র একটা গোল করেছি। আমাদের আরও গোল করা উচিত ছিল। অবশ্য এটাই ফুটবল।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১ 
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১ 
ভারতের বিপক্ষে ম্যাচ, ব্রাজিলের জন্য রাজকীয় আয়োজন কলকাতায়
ভারতের বিপক্ষে ম্যাচ, ব্রাজিলের জন্য রাজকীয় আয়োজন কলকাতায়
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি