হেরেই চলেছে মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

মোহামেডানের বিপক্ষে সাইফের গোল উদযাপন জয় দিয়ে শুরু হয়েছিল তাদের এবারের প্রিমিয়ার লিগ ফুটবলের আসর। তাতে মোহামেডান ক্যাম্পে আত্মবিশ্বাসের রেণু উড়লেও তা হতাশায় রূপ নিতে সময় নেয়নি। ওই জয়ের পর হেরেই চলেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। বুধবার সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলের হারে পেয়েছে টানা চতুর্থ হারের তিক্ততা। দিনের পরের খেলায় শেখ রাসেল ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছিল মোহামেডান। তবে তাদের সেই আশায় শুরুতেই জল ঢেলে দেয় সাইফ। ম্যাচ ঘড়ির দশম মিনিটে ফরোয়ার্ড দেনিস বোলশাকোভের লক্ষ্যভেদে এগিয়ে যায় আগের ম্যাচে শেখ রাসেলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়া দলটি।

রাশিয়ান ফরোয়ার্ডের গোলে অ্যাসিস্ট করা দক্ষিণ কোরিয়ান সিউনগিল পার্কের পাস থেকেই দ্বিতীয় গোলটি আসে সাইফের। বিরতি থেকে ঘুরে আসার মিনিট দুয়েক পর তাদের গোল উৎসবে মাতান দেইনার কর্দোবা। কলম্বিয়ান ডিফেন্ডারের গোলে আরও পিছিয়ে পড়া মোহামেডান অবশ্য খেলায় ফেরার ইঙ্গিত দেয় ৬৭ মিনিটে, যখন আমির হাকিম বাপ্পীর হেডে বল জালে জড়ালে। পাশবন মোল্লার কর্নার থেকে পাওয়া গোলে সাদা-কালোরা ব্যবধান কমালেও হার আর এড়াতে পারেনি।

যাতে টানা চার ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ১১ নম্বরে থাকা মোহামেডানকে। ৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। বিপরীতে জয়ে ফেরা সাইফ ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিনে।

এই সাইফের সঙ্গেই আগের ম্যাচে ড্র করা শেখ রাসেলও ফিরেছে জয়ের পথে। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যার ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ৬৬ মিনিটে ডিফেন্ডার খালেকুরজামানের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে করা লক্ষ্যভেদটাই শেখ রাসেলকে এনে দেয় পুরো ৩ পয়েন্ট।

এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে শেখ রাসেল। আর এক ম্যাচ বেশি খেলা চট্টগ্রাম আবাহনী ৮ পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম স্থানে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম