কঠিন চ্যালেঞ্জ নিয়ে মিয়ানমার যাচ্ছেন মারিয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৬

সংবাদ সম্মেলনে মারিয়া-আঁখি মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মিয়ানমারে হবে দ্বিতীয় পর্বের খেলা। দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে মূল প্রতিযোগিতায়। এই চার দলের একটি হওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার রাতে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়ছেন মারিয়া-আঁখিরা।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক মিয়ানমার, চীন ও ফিলিপাইন। ২৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে ফিলিপা্ইনের বিপক্ষে। ১ মার্চের প্রতিপক্ষ মিয়ানমার। দুই দিন পর ৩ মার্চ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই পর্ব থেকে দুই গ্রুপ থেকে সেরা ও রানার্সআপ দল খেলবে চূড়ান্ত পর্বে। সেখানে আগে থেকেই অপেক্ষায় আছে স্বাগতিক থাইল্যান্ড, গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান।

বাছাইয়ে চার ম্যাচই জেতা বাংলাদেশকে নিয়ে ইতিবাচক কোচ গোলাম রব্বানী ছোটন, ‘চীন বিশ্বমানের দল। মিয়ানমার ও ফিলিপাইনও শক্তিশালী। তবে আমরা প্রত্যেক খেলায় জয়ের জন্য নামব। আমরাও এখন শক্তিশালী দল। আমার বিশ্বাস মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে লক্ষ্য পূরণ হবে। আশা করছি আমরা সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবো।’

অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডা আত্মবিশ্বাসী কন্ঠে বলেছেন, ‘অনেক দিন ধরে আমরা ক্যাম্পে আছি। আন্তর্জাতিক ম্যাচও কম খেলা হয়নি। চেষ্টা থাকবে দ্বিতীয় পর্ব পেরোনোর।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের